Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বাড়ি থেকে শিশুকে তুলে নিয়ে গেল চিতা, জঙ্গলে উদ্ধার ক্ষতবিক্ষত দেহ

বাড়ি থেকে শিশুকে তুলে নিয়ে গেল চিতা, জঙ্গলে উদ্ধার ক্ষতবিক্ষত দেহ

Online Desk জুলাই 19, 2025
20250719_135941.jpg

ওঙ্কার ডেস্ক: ফের চিতার হানা উত্তরবঙ্গে। বানারহাটে কলাবাড়ি চা বাগানে বাড়ির উঠোন থেকে এক শিশুকে তুলে নিয়ে গেল চিতা। পরে জঙ্গলের ভিতর থেকে ওই শিশুর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে। বন্যপ্রাণীর হানায় শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে খবর, নিহত শিশুটির বয়স তিন বছর। শুক্রবার সন্ধেয় শিশুটির দাদু তাকে নিয়ে বাড়ির উঠোনেই বসেছিলেন। কিন্তু আচমকা একটি চিতা এসে ঝাঁপিয়ে পড়ে। শিশুটিকে টেনে নিয়ে চলে যায় চা বাগানের গভীরে। আচমকা বন্যপ্রাণীর হানায় থ হয়ে যান শিশুটির দাদু। ঘোর কাটিয়ে স্থানীয়দের সঙ্গে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। পরে চা বাগানের ১৮ নম্বর সেকশন থেকে উদ্ধার হয় শিশুটির ক্ষতবিক্ষত নিথর দেহ।

এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। বন দফতর ও পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।অভিযোগ, এর আগেও বন্য প্রাণী হামলা করেছে। কিন্তু অতীতের সেই সমস্ত ঘটনা থেকে শিক্ষা নেয়নি বন দফতর। করা হয়নি সুরক্ষার কোনও ব্যবস্থা। এদিকে ঘটনার খবর পেয়ে রাতেই এলাকায় যান ধূপগুড়ি মহকুমার পুলিশ আধিকারিক গেইলসন লেপচা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনি পদক্ষেপ নেন। তবে বন দফতরের তরফে জানানো হয়েছে, চিতাকে বাগে আনার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে গত দু মাসে তিনটি চিতা বাঘ ধরা পড়েছে। বাকি যেগুলি রয়েছে সেগুলিকে ধরতে খাঁচা পাতা হয়েছে। উল্লেখ্য, এর আগে ২০১৯ সালের ১৫ জানুয়ারি গ্যারগেন্ডা চা বাগানে একটি চিতা হানা দিয়ে শিশুকে টেনে নিয়ে যায়। ২০২৪ সালের ৫ জুলাইও তোতাপাড়া চা বাগানে একইভাবে প্রাণ হারায় এক শিশু।

Post Views: 256

Continue Reading

Previous: গুরুতর আহত শাহরুখ খান, অ্যাকশন সিনের শুটিং করতে গিয়ে জখম অভিনেতা
Next: কাঁকুড়গাছি পোস্ট-পোল খুনকাণ্ডে প্রাক্তন পুলিশ কর্তা-সহ চার অভিযুক্তের জেল হেফাজতের নির্দেশ, কড়া পর্যবেক্ষণ আদালতের

সম্পর্কিত গল্প

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.