ওঙ্কার ডেস্ক: এবার আইনি বিপাকে শাহরুখকন্যা সুহানা খান। জানা যাচ্ছে, আলিবাগে কৃষি জমি কেনার অভিযোগে আইনি জটিলতায় জড়িয়েছেন বাদশাকন্যা।
প্রসঙ্গত, বিভিন্ন নথি থেকে জানা যাচ্ছে যে, ২০২৩ ও ২০২৪ সালে আলিবাগে প্রায় ২২ কোটি টাকার দুটি জমি কিনেছিলেন সুহানা। যা ডেজাভু ফার্ম প্রাইভেট লিমিটেডের নামে নথিভুক্ত। এই নামের সংস্থাটি গৌরি খানের মা ও তাঁর ভগ্নিপতির নামে মালিকানাধীন বলেই জানা যাচ্ছে। মুম্বইয়ের আলিবাগের ওই জমির দাম জানা যাচ্ছে ১২.৯১ কোটি টাকা। উল্লেখ্য, জানা যাচ্ছে, এই জমির মালিকানা আসলে রয়েছে প্রশাসনের কাছে। এই জমি শুধুমাত্র কৃষিকাজ করা হবে বলেই রাখা ছিল।
২০২৩ ও ২০২৪ সালে সুহানা এই জমি কিনেছিলেন তাঁর তিন বোনের থেকে। এই জমি তাঁরা উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন বলেই জানা জানিয়েছেন। শুধু তাই নয়, সুহানা এই জমি কেনার সময় সমস্ত নথিতে নিজেকে একজন কৃষক বলেই দেখিয়েছেন। ৭৭.৪৬ লক্ষ টাকা দিয়ে ইতিমধ্যেই নাকি এই জমির স্ট্যাম্প ডিউটি সেরেছেন সুহানা। যদিও সুহানা বা শাহরুখের তরফে এই বিষয়ে কেউই এখনও মুখ খোলেননি।
