Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ভারতের উপর থেকে ৫০ শতাংশ শুল্ক প্রত্যাহারের কোনও পরিকল্পনা নেই: ট্রাম্প

ভারতের উপর থেকে ৫০ শতাংশ শুল্ক প্রত্যাহারের কোনও পরিকল্পনা নেই: ট্রাম্প

Online Desk সেপ্টেম্বর 2, 2025
modi-trump-1280-1.jpg

ওঙ্কার ডেস্ক: ভারতের পণ্যের উপর যে ৫০ শতাংশ হারে যে শুল্ক চাপিয়েছে ওয়াশিংটন তা প্রত্যাহারের কোনও পরিকল্পনা নেই বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিনের তিয়ানজিনে শাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন শীর্ষসম্মেলনে অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সম্মেলনের ফাঁকে মোদী চিনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। সেই আবহে ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপের পক্ষে আবার সওয়াল করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর মালিকানাধীন সমাজমাধ্যম ট্রুথ সোশ্যালে সোমবার লিখেছেন, ‘অল্প সংখ্যক মানুষ বোঝেন, আমরা ভারতের সঙ্গে খুব কম ব্যবসা করি। কিন্তু নয়াদিল্লি আমাদের কাছে প্রচুর পরিমাণে পণ্য বিক্রি করে। আমরা তাদের সবচেয়ে বড় গ্রাহক। কিন্তু ভারতে আমরা তাদের খুব কম পরিমাণ পণ্য বিক্রি করি।’ মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, এটা চলতে পারে না। তাঁর কথায়, ‘ভারত এখন আমাদের উপর এত বেশি শুল্ক আরোপ করেছে, যা অন্য যে কোনও দেশের তুলনায় বেশি। পাশাপাশি ভারতে আমাদের পণ্য বিক্রি করতে পারছি না। এটি সম্পূর্ণ একতরফা!’

ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের কতটা বাণিজ্য ঘাটতি রয়েছে তা তুলে ধরেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ২০২৪ সালে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ৪১৫০ কোটি ডলারের পণ্য আমদানি করেছিল। পাশাপাশি মার্কিন মুলুকে পণ্য রফতানি করেছিল ৮০০০ কোটি ডলারেরও বেশি। উল্লেখ্য, সোমবার সকালেই মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো ট্রাম্পের বিপরীতে দাঁড়িয়ে বলেছি ভারত প্রসঙ্গে বলেছিলেন, ‘আমাদের বোঝাপড়ার ভিত্তি হল দুই দেশের দীর্ঘস্থায়ী সম্পর্ক। আমরা উপলব্ধি করতে পেরেছি যে, আমাদের অর্থনৈতিক সম্পর্কে দারুণ সম্ভাবনা রয়েছে।’

Post Views: 148

Continue Reading

Previous: বড়সড় বিপাকে সুহানা! আইনি জটিলতায় জড়ালেন শাহরুখ কন্যা
Next: “আমার মৃত মায়ের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে” রাহুল তেজস্বী-কে পালটা আক্রমণ মোদীর

সম্পর্কিত গল্প

damanpreet-kaur.jpg

কানাডায় পাঞ্জাবের তরুণীকে খুন লিভ ইন সঙ্গীর, গ্রেফতার

Online Desk জুলাই 25, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.