Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ওয়াশিংটন-নয়াদিল্লি মতবিরোধ মিটে যাবে, দাবি ট্রাম্প প্রশাসনের

ওয়াশিংটন-নয়াদিল্লি মতবিরোধ মিটে যাবে, দাবি ট্রাম্প প্রশাসনের

Online Desk সেপ্টেম্বর 2, 2025
trump-128000.jpg

ওঙ্কার ডেস্ক: ভারতের পণ্যে ৫০ শতাংশ হারে শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যা নিয়ে চলছে বাজার পর্যবেক্ষকদের মধ্যে চলছে চর্চা। এই আবহে এই বিষয়ে মুখ খুললেন মার্কিন রাজস্বসচিব স্কট বেসান্ত। শুল্ক নিয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে মতবিরোধ খুব শীঘ্রই মিটে যাবে বলে মন্তব্য করেন তিনি। শুধু তাই নয় রাশিয়া থেকে তেল কিনে ভারত খুব খারাপ কাজ করছে বলে দাবি করেন তিনি।

স্কট বেসান্ত বলেন, ‘ওরা খুব খারাপ কাজ করছে। ভারত রাশিয়াকে যুদ্ধে ইন্ধন দিচ্ছে। চিনও একই কাজ করছে।’ উল্লেখ্য, সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন এর সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। সেই বৈঠক নিয়েও মন্তব্য করেছেন বেসান্ত। তাঁর দাবি, এটি লোক দেখানো ছাড়া আর কিছুই নয়। তিনি বলেন, ‘এটি দীর্ঘ দিন ধরে চলে আসা একটি বৈঠক, যেটিকে বলা হচ্ছে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন। আমি মনে করি এসসিও-তে যতটা দেখানো হচ্ছে ততটা কাজের কিছু হচ্ছে না।’ স্কট বেসান্ত ভারতের প্রশংসাও করেন। তিনি বলেন, ভারত বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ। তিনি বলেন, ‘মূল্যবোধ প্রসঙ্গে রাশিয়া এবং চিনের থেকে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক কাছাকাছি রয়েছে।’ ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে মতভেদ রয়েছে, তা আগামী দিনে মিটে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, প্রথমে ভারতের পণ্যে ২৫ শতাংশ হারে শুল্ক চাপিয়েছিল ওয়াশিংটন। রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ট্রাম্প প্রশাসন পরে আরও ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছে। ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে ভারত ও ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক সম্পর্কের অবনতি হয়েছে।

Post Views: 153

Continue Reading

Previous: গত ৯ দিনে এসএসসির নিয়োগ পরীক্ষার জন্য আবেদন করেছেন মাত্র ৩০-৩৫ জন
Next: বড়সড় বিপাকে সুহানা! আইনি জটিলতায় জড়ালেন শাহরুখ কন্যা

সম্পর্কিত গল্প

wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
cjp.jpg

‘ছাত্রশক্তি দীর্ঘজীবী হোক’, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রতিক্রিয়া ‘ককরোচ’দের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.