Skip to content
অক্টোবর 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • গত ৯ দিনে এসএসসির নিয়োগ পরীক্ষার জন্য আবেদন করেছেন মাত্র ৩০-৩৫ জন

গত ৯ দিনে এসএসসির নিয়োগ পরীক্ষার জন্য আবেদন করেছেন মাত্র ৩০-৩৫ জন

Online Desk সেপ্টেম্বর 2, 2025
ssc.jpg

ওঙ্কার ডেস্ক: স্কুল সার্ভিস কমিশন দ্বিতীয় বার আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু করেছিল গত ২৪ আগস্ট থেকে। কিন্তু গত নয় দিনে যত সংখ্যক আবেদন জমা পড়েছে তা যথেষ্ট উদ্বেগজনক। এসএসসি সূত্রের খবর, গত নয় দিনে মাত্র ৩০ থেকে ৩৫ জনের আবেদনপত্র জমা পড়েছে।

উল্লেখ্য, গত শনিবার সুপ্রিম কোর্টের নির্দেশে ‘দাগি’ চাকরিহারাদের তালিকা প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন। যাতে ১৮০৬ জনের নাম ছিল। তবে যে যোগ্য চাকরিহারারা রয়েছেন তাঁদেরকে নতুন নিয়মে পরীক্ষা দিতে হবে। সেই অনুযায়ী নিয়োগ পরীক্ষার জন্য পোর্টাল খুলেছে এসএসসি। গত ২৪ আগস্ট থেকে সেই আবেদন শুরু হয়ে চলবে ২ সেপ্টেম্বর পর্যন্ত। ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষার শর্ত ছিল স্নাতক স্তরে অন্তত ৪৫ শতাংশ নম্বর থাকতে হবে। যা পরে বদল করে এসএসসি। কমিশন পরবর্তীতে নিয়ম করে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকতেই হবে। এসএসসির এই নিয়মের বিরোধিতা করে মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতের তরফে জানানো হয়, আগের নিয়মে তাঁদের পরীক্ষায় বসতে দিতে হবে। তার পরেই দ্বিতীয় দফায় পোর্টাল খোলে কমিশন। কিন্তু আবেদনকারীর সংখ্যা ভাবনার উদ্রেক করেছে।

অন্য দিকে যোগ্য চাকরিহারারা, নিজেদের চাকরি ফিরে পেতে বিধানসভা ঘেরাওয়ের ডাক দিয়েছেন। আগামী ৪ সেপ্টেম্বর তাঁরা বিধানসভা অভিযান করবেন বলে ঘোষণা করেছেন। যোগ্যদের চাকরি ফেরত দিতে রাজ্য বিধানসভায় অধিবেশন ডাকার দাবি করেছেন তাঁরা।

Continue Reading

Previous: মন্ত্রীর বাড়ির গণেশ পুজোয় যোগদান সলমান খানের, সমাজমাধ্যমে ভাইরাল ভিডিও
Next: ওয়াশিংটন-নয়াদিল্লি মতবিরোধ মিটে যাবে, দাবি ট্রাম্প প্রশাসনের

সম্পর্কিত গল্প

New-Project-47.webp

পাণ্ডবেশ্বরে খনিতে আটকে ১২ শ্রমিকের রুদ্ধশ্বাস উদ্ধার, ভোররাতে সফল যৌথ অভিযান

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-45.webp

প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার ‘শাস্তি’, বেহালায় বাবা-ছেলেকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ, ধৃত ৩ অভিযুক্ত

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-44.webp

ফের রাতে ঘটনার পুনর্নির্মাণে গিয়ে ‘এনকাউন্টার’, গাইঘাটায় ধর্ষণ-খুনে অভিযুক্তের মৃত্যু পুলিশের গুলিতে

Online Desk অক্টোবর 27, 2026

You may have missed

Untitled.png

শীতকালে সদ্যজাত শিশুদের কীভাবে যত্নে রাখবেন

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-47.webp

পাণ্ডবেশ্বরে খনিতে আটকে ১২ শ্রমিকের রুদ্ধশ্বাস উদ্ধার, ভোররাতে সফল যৌথ অভিযান

Online Desk অক্টোবর 27, 2026
Untitled.png

শীতের স্কিন কেয়ার:

Online Desk অক্টোবর 27, 2026
Untitled.png

বাড়ির উঠানে শীতকালে সবজি চাষ করুন সহজে:

Online Desk অক্টোবর 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.