Skip to content
অক্টোবর 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • মন্ত্রীর বাড়ির গণেশ পুজোয় যোগদান সলমান খানের, সমাজমাধ্যমে ভাইরাল ভিডিও

মন্ত্রীর বাড়ির গণেশ পুজোয় যোগদান সলমান খানের, সমাজমাধ্যমে ভাইরাল ভিডিও

Online Desk সেপ্টেম্বর 2, 2025
jg.png

ওঙ্কার ডেস্ক: ২৪ ঘণ্টার ব্যবধানে এক মন্ত্রী থেকে আরেক মন্ত্রীর বাড়িতে বলি অভিনেতা সলমন খান। তবে কি ভাইজান রাজনীতির রঙ্গমঞ্চে পা রাখতে চলেছেন, কৌতুহলীদের মনে জাগছে প্রশ্ন।
সোমবার রাতে মহারাষ্ট্রের মন্ত্রী আশিস শেলারের বাড়ির গণেশ পুজোয় যোগ দিয়েছিলেন সলমন খান। সেখানেই অভিনেতার হাবভাব থেকে বেরিয়ে খালি পায়ে হেঁটে মণ্ডপ পর্যন্ত পৌঁছতে দেখা যায় অভিনেতাকে। বিষ্ণোই গ্যাংয়ের লাগাতার খুনের হুমকিতে প্রাণভয়ও টলাতে পারেনি সলমনের গণেশভক্তি। গণপতি উৎসবের আমেজে ভাইজান যেন অনেকটাই খোলামেলা। কখনও বাড়ির বিসর্জনে ঢোল-তাশার তালে রাস্তায় নাচছেন আবার কখনও বা মন্ত্রীর বাড়ির পুজোয় পৌঁছে যাচ্ছেন অনায়াসে। আর ‘সংস্কারি’ ভাইজানের সেসব ক্যামেরাবন্দি মুহূর্ত দেখে অনুরাগীরাও ততোধিক উল্লসিত ও কৌতূহলী।
মুসলিম হয়েও হিন্দুধর্মের প্রতি অগাধ সম্মান সলমন খানের। অভিনেতা আদতে সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাসী। বরাবর একথা বলে এসেছেন তিনি। মুসলিম হলেও ফি বছর নিজের বাড়িতে গণেশ পুজো করেন বলিউড সুপারস্টার। বর্তমানে অবশ্য সেই পুজোর ভার বর্তেছে তাঁর বোন অর্পিতা খান শর্মার উপর। পুজোর কটা দিন সলমন-সহ খান পরিবারের বাকি সদস্যরাও পৌঁছে যান অর্পিতার বাড়িতে। এবারও তার অন্যথা হয়নি। বিসর্জনের রাতেও কড়া নিরাপত্তাবলয়, বুলেট প্রুফ গাড়ি ছেড়ে মুম্বইয়ের রাস্তায় উপস্থিত হন ভাইজান!

Continue Reading

Previous: আইন ভেঙে ‘নো এন্ট্রি’তে সেনাট্রাক, দুর্ঘটনা থেকে বাঁচল কলকাতা পুলিশ কমিশনারের গাড়ি
Next: গত ৯ দিনে এসএসসির নিয়োগ পরীক্ষার জন্য আবেদন করেছেন মাত্র ৩০-৩৫ জন

সম্পর্কিত গল্প

New-Project-49.webp

আরও শক্তিশালী ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বুধবার অন্ধ্র উপকূলে ল্যান্ডফল! বাংলাতেও দুর্যোগের মেঘ

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-48.webp

১ নভেম্বরই দিল্লিতে বিক্ষোভ কর্মসূচি ‘ইন্ডি’ জোটের, ব্যবসায়ীদের উদ্বেগে ‘ডোন্ট কেয়ার’ রাহুলের!

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-46.webp

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একতরফা সিদ্ধান্তের অভিযোগ উড়িয়ে দিল নির্বাচন কমিশন, সুপ্রিম কোর্টে হলফনামা

Online Desk অক্টোবর 27, 2026

You may have missed

New-Project-49.webp

আরও শক্তিশালী ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বুধবার অন্ধ্র উপকূলে ল্যান্ডফল! বাংলাতেও দুর্যোগের মেঘ

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-48.webp

১ নভেম্বরই দিল্লিতে বিক্ষোভ কর্মসূচি ‘ইন্ডি’ জোটের, ব্যবসায়ীদের উদ্বেগে ‘ডোন্ট কেয়ার’ রাহুলের!

Online Desk অক্টোবর 27, 2026
রাশিচক্র.jpg

২৭ অক্টোবর ১২ রাশির ভাগ্য কেমন যাবে? জেনে নিন আজকের রাশিফল:

Online Desk অক্টোবর 27, 2026
Untitled.png

শীতকালে সদ্যজাত শিশুদের কীভাবে যত্নে রাখবেন

Online Desk অক্টোবর 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.