Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • “আমার রানি ‘মর্দানি’কে শুভেচ্ছা…” ‘মর্দানি ৩’ মুক্তি পেতেই রানিকে শুভেচ্ছা শাহরুখ খানের

“আমার রানি ‘মর্দানি’কে শুভেচ্ছা…” ‘মর্দানি ৩’ মুক্তি পেতেই রানিকে শুভেচ্ছা শাহরুখ খানের

Online Desk জানুয়ারি 31, 2026
FotoJet-1.jpg

ওঙ্কার ডেস্ক: বলিউডের বেশকয়েকজন খ্যাতনামা অভিনেতা অভিনেত্রীদের পাশাপাশি ফিল্মি কেরিয়ারের অন্যতম জনপ্রিয় নায়িকা রানি মুখোপাধ্যায়। একসময় বলিউডের পর্দায় শাহরুখ-রানি মানেই সিনেমা সুপারহিট। শুরু হয়েছিল সেই ‘কুছ কুছ হোতা হ্যায়’ থেকে। পরবর্তীতে ‘চালতে চালতে’, ‘বীর-জারা’, ‘কভি আলবিদা না কহেনা’র মতো একাধিক ছবিতে রোম্যান্টিক জুটি হিসেবে ব্লকবাস্টার পারফরম্যান্স উপহার দিয়েছেন দর্শকদের। খবর, শাহরুখ খানের পরবর্তী সিনেমা ‘কিং’-এও সুহানা খানের মায়ের চরিত্রে দেখা যাবে রানিকে! গতবছর একমঞ্চে জাতীয় পুরস্কারও হাতে নিয়েছেন তাঁরা। শাহরুখ-রানির অন স্ক্রিনের এহেন বন্ধুত্বই সময়ের সঙ্গে অফ স্ক্রিনে আরও গাঢ় হয়েছে। এবার বন্ধু রানি মুখোধ্যায়কে নতুন সিনেমার শুভেচ্ছা জানাতে গিয়ে ‘মর্দানি’ বলে সম্বোধন করলেন কিং খান।
৩০ জানুয়ারি, শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘মর্দানি ৩’। খাঁকি উর্দিতে এবার নারীপাচার চক্রের রহস্য ফাঁস করবেন। তিন দশক পূর্তিতে এমনই চরিত্রে দর্শকের সামনে আসলেন রানি মুখোপাধ্যায়। ইতিমধ্যেই বলিউড তারকারাও ‘মর্দানি’র দাপট দেখে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন। এমন আবহেই ‘মর্দানি ৩’ ছবির জন্য ‘রানি’কে শুভেচ্ছা জানালেন শাহরুখ খান। এক্স হ্যান্ডেলে শাহরুখ লিখেছেন, “আমার রানি ‘মর্দানি’কে একেবারে মন থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি নিশ্চিত যে, বাস্তবের মতোই ছবিতেও তুমি তেজি, শক্তিশালী ও সহানুভূতিশীলতার প্রতিমূর্তি হিসেবে ধরা দেবে।” আর এহেন শুভেচ্ছাবার্তা সামনে আসতে ইতিমধ্যেই ভাইরাল সেই পোস্ট।
হাইভোল্টেজ অ্যাকশনে ‘মর্দানি ৩’ সিনেমার ট্রেলারেই পুরুষতান্ত্রিক পুলিশি ব্রহ্মাণ্ডকে চ্যালেঞ্জ ছুড়েছিলেন খাকি উর্দিধারী রানি। ‘মর্দানি’ সিক্যুয়েলে ইতিমধ্যেই দাপুটে পুলিশ অফিসার শিবানী শিবাজির ভূমিকায় নজর কেড়েছেন রানি। অ্যাকশনে যে শুধু পুরুষরাই সিদ্ধহস্ত সেই ধারণা ভেঙে রানি বুঝিয়ে দিয়েছেন যারা রাঁধে, চুল বাঁধে, তাঁরা ময়দানেও সমান পারদর্শী।

Post Views: 154

Continue Reading

Previous: নামখানায় ১৩২৯ জনের মধ্যে ৬৫০ জনকে এসআইআর হেয়ারিং-এ ডাক; বাজনা বাজিয়ে প্রতিবাদে ভোটাররা
Next: ব্যাকারপুরে দাঁড়িয়ে তৃণমূলকে হুঁশায়ারি শাহের; মহিলা নিরাপত্তা, অনুপ্রবেশকারী নিয়ে কটাক্ষ স্বরাষ্ট্র মন্ত্রকের

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.