Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘আমিও দেখতে চাই…,এখনও অনেকটা সময় বাকি’, ধূমকেতু প্রসঙ্গে বললেন শুভশ্রী গাঙ্গুলী

‘আমিও দেখতে চাই…,এখনও অনেকটা সময় বাকি’, ধূমকেতু প্রসঙ্গে বললেন শুভশ্রী গাঙ্গুলী

Online Desk জুন 4, 2025
gff.png

ওঙ্কার ডেস্ক: দেব-শুভশ্রী গঙ্গোপাধ্যায় জুটির শেষ ছবি ‘ধূমকেতু’ নিয়ে দর্শক মনে বরাবরই উত্তেজনার ছিল তুঙ্গে। এই জুটির অনুরাগীরা সুযোগ পেলেই প্রশ্ন তুলতেন, ‘কবে মুক্তি পেতে চলেছে ‘ধূমকেতু’’? যদিও তার সঠিক উত্তর এতদিনে দর্শক পেয়ে গেছেন। আগামী ১৪ অগাস্ট মুক্তি পেতে চলেছে এই ছবি। কোনও এক রিয়্যালিটি শোয়ে এসে কখনও শুভশ্রী প্রশ্ন তুলেছিলেন, ছবির মুক্তি নিয়ে, কখনও দেবও অনিশ্চয়তার প্রসঙ্গ তুলে আক্ষেপ করতেন। তবে অবশেষে কেটেছে সেই দ্বন্দ্ব। হাসি ফিরেছে টলিপাড়ার দর্শকদের মুখে। রানা সরকার এবং দেব প্রযোজিত এই ছবি অবশেষে মুক্তি পেতে চলেছে। ২৩ মে দেবের প্রযোজনা সংস্থা থেকে এই খবর প্রকাশ্যে জানিয়ে দেওয়া হয়।
আর এই খবর সামনে আসার পর থেকেই একশ্রেণির মনে প্রশ্ন উঠেছে, দেব-শুভশ্রী কি একসঙ্গে ছবির প্রচারে থাকবেন? ছবির মুক্তি নিয়ে শুভশ্রীর কী প্রতিক্রিয়া? তবে বর্তমানে শুভশ্রী গঙ্গোপাধ্যায় ব্যস্ত তাঁর আগামী ছবি ‘গৃহপ্রবেশ’এর প্রচার নিয়ে।
ধূমকেতু প্রসঙ্গে শুভশ্রী বলেন, “প্রথমত, এই ছবি মুক্তিতে এখনও অনেকটা সময় বাকি আছে। ওটা নিয়ে আলাদা করে আড্ডা হবে। আমি এটুকু বলতে পারি, এই যে এত বছরের অপেক্ষা, ‘ধূমকেতু’ কবে আসবে, ‘ধূমকেতু’ কবে আসবে, সেটা আসছে ১৪ অগাস্ট। এখন আমি সত্যি দেখতে চাই উত্তেজনা মানুষের মধ্যে ঠিক কতটা। এই ছবিটাকে মানুষ কত বড় করতে পারে, সেটা আমি দেখতে চাই। আমাদের যা করার আমরা করে দিয়েছি। ‘ধূমকেতু’ আসছে, কবে আসবে, আসবে কি আসবে না, সে উত্তর আমরা দিয়ে দিয়েছি। এবার মানুষের পরীক্ষা, সেই পরীক্ষায় কিন্তু পাশ হতে হবে।” অর্থাৎ নায়িকার কথায়, এখন এটাই দেখার, বহু প্রতীক্ষিত এই ছবিকে দর্শক ভালবাসা দিয়ে কতটা সফল করে তোলেন।

Post Views: 116

Continue Reading

Previous: বুধবার সাত সকালে নিখোঁজ যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
Next: ভারত সম্পর্কে আপত্তিকর মন্তব্য ! কর্নেল সোফিয়ার উল্লেখ দিয়ে বিলাওয়াল ভুট্টোর মুখ বন্ধ করে দিলেন সাংবাদিক

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.