Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘মেসি’ কাণ্ডে এবার মুখ খুললেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী, কী বলেছেন তিনি?

‘মেসি’ কাণ্ডে এবার মুখ খুললেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী, কী বলেছেন তিনি?

Online Desk ডিসেম্বর 16, 2025
FotoJet-1.jpg

ওঙ্কার ডেস্ক: লিওনেল মেসিকে দেখতে না পাওয়ার আক্ষেপে সম্প্রতি রণক্ষেত্র হয়ে উঠেছিল যুবভারতী ক্রীড়াঙ্গন। এমন বিশৃঙ্খল পরিস্থিতিতে সেদিন ‘মেসি সাক্ষাতে’র ছবি পোস্ট করায় নেটভুবনের কটাক্ষের মুখে পড়েন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। যদিও লাগাতার আক্রমণের শিকার হয়েও দু’দিন চুপ ছিলেন অভিনেত্রী, তবে এবার দুই সন্তানকে আক্রমণ করায় আর চুপ থাকলেন না অভিনেত্রী, এক ভিডিও বার্তায় সরব হলেন শুভশ্রী।
ভিডিওতে অভিনেত্রী জানান, “যুবভারতীতে মেসিকে নিয়ে যে ‘মেস’টা ঘটে গেল, সেটা ব্যাখ্যা করার জন্যই এই ভিডিও। গোট ইভেন্টে আমি নিজে আমন্ত্রিত ছিলাম। আমন্ত্রণ পেয়েই আমি হায়াতে গিয়েছিলাম। সিনেদুনিয়ার প্রতিনিধি হিসেবে আমি এবং কৌশিক গঙ্গোপাধ্যায় উপস্থিত ছিলাম। সেখানে অ্যাক্টিভিটিটাই ছিল মেসি আসবেন, আমাদের সবার সঙ্গে দেখা করবেন এবং ছবি তুলবেন। আমি সাড়ে ৮টা নাগাদ হায়াতে পৌঁছই। দশটা পনেরো নাগাদ আমার সঙ্গে মেসির দেখা হয়। আমি ছবি তুলি এবং যখন আমি বেরিয়ে আসছি তখন ওদের পিআর টিমের তরফ থেকে আমাকে অনুরোধ করা হয়, যদি আমি যুবভারতীতে যাই, তাহলে ওদের খুব সুবিধে হয়। সাড়ে ১১টা নাগাদ মেসি ক্রীড়াঙ্গনে ঢোকেন এবং ওঁকে নিয়ে যে বিশৃঙ্খলা শুরু হয়, সেটা আমি নিজের চোখে দেখেছি। আমি নিজেই মেসিকে দেখতে পাচ্ছিলাম না, আপনারা কীভাবে দেখবেন? ওই তাঁবুতে থাকাকালীন আমি নিজে দেখেছি উদ্যোক্তাদের গাফিলতির জন্য কীভাবে একটা সুন্দর ইভেন্ট বিশৃঙ্খলায় পরিণত হয়। তারপর ঝামেলা শুরু হল। অভিনেত্রী আরও বলেন, “বেরনোর সময়ে ফোনে ব্যস্ত ছিলাম। অনেকক্ষণ বাদে জানতে পারি, যুবভারতীতে যে ঘটনার সাক্ষী থেকেছি, সেটা বড় আকার ধারণ করেছে। এবং কোনও না কোনওভাবে আমার নাম সেই বিষয়টার সঙ্গে জড়িয়ে গিয়েছে। তৎক্ষণাৎ ইনস্টাগ্রামে গিয়ে দেখি, প্রযুক্তিগত ত্রুটির কারণে আমার ছবিগুলি কিছুক্ষণ আগে পোস্ট হয়েছে। এবং সেটাই ছড়িয়ে পড়েছে। এরপরই শুরু হয় আমাকে ট্রোল করা। আমাকে প্রোপাগান্ডা বানিয়ে. আমাকে অবজেক্ট বানিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু হয়। কেউ বলতে পারবেন যে, আমার ছবি তোলার জন্যই আপনারা মেসিকে দেখতে পাননি? কিন্তু ভিডিওটা পোস্ট করতে বাধ্য হলাম, কারণ আমার সন্তানদের আক্রমণ করা হচ্ছে। হুমকি দেওয়া হচ্ছে, বাচ্চাগুলোকে মেরে ফেলা হোক। একজন মা হিসেবে আমি সেটা মেনে নেব না।”
উল্লেখ্য, এই ঘটনায় সরব হয়েছেন অভিনেত্রীর স্বামী ওরফে পরিচালক রাজ চক্রবর্তী। টিটাগড় থানায় লিখিত অভিযোগ জানান যারা এই ট্রোলিংয়ের সঙ্গে যুক্ত তাঁদের বিরুদ্ধে। বর্তমানে এই ঘটনার জল অনেক দূর পর্যন্ত গড়িয়েছে।

Post Views: 205

Continue Reading

Previous: চেনা বাস্তবের ভেতরে লুকিয়ে থাকা অজানা ভয়, ‘দানব’ মুক্তি পেল বড় পর্দায়
Next: হায়দরাবাদের বাসিন্দা ছিলেন সিডনির বন্দুকবাজ, জানাল পুলিশ

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.