Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • চেনা বাস্তবের ভেতরে লুকিয়ে থাকা অজানা ভয়, ‘দানব’ মুক্তি পেল বড় পর্দায়

চেনা বাস্তবের ভেতরে লুকিয়ে থাকা অজানা ভয়, ‘দানব’ মুক্তি পেল বড় পর্দায়

Online Desk ডিসেম্বর 16, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: মুক্তি পেল পরিচালক আতিউল ইসলাম–এর ছবি ‘দানব’। ধীরে ধীরে দর্শকের মনে গভীর ছাপ ফেলছে তার বাস্তবঘেঁষা গল্প ও নানা প্রশ্নের জন্য। সাইকো–থ্রিলারের কাঠামোয় তৈরি হলেও এই ছবি মূলত সমাজের এক গুরুত্বপূর্ণ পরিষেবা ব্যবস্থার ভেতরে ঘটে চলা নৈতিক অবক্ষয়, অবহেলা ও নানান ঘটনার প্রতিফলন। একটি ছোট ঘটনাকে কেন্দ্র করে কীভাবে একজন সাধারণ মানুষের জীবন ভেঙে পড়ে এবং পরিস্থিতি তাকে ধীরে ধীরে হিংসার পথে ঠেলে দেয়—এই রূপান্তরের গল্পই ‘দানব’। ছবিটির চিত্রনাট্য লিখেছেন অনুভব ঘোষ, যিনি বাস্তবের মাটিতে দাঁড় করিয়েই গল্পকে টানটান ও বিশ্বাসযোগ্য করে তুলেছেন।
পরিচালক আতিউল ইসলামের কথায়, “এই ছবির মাধ্যমে দেখাতে চেয়েছি, আমাদের সমাজে নৈতিকতার অবক্ষয় কতটা গভীরে পৌঁছেছে। ‘দানব’ কোনও কল্পনার গল্প নয়, বরং বাস্তব থেকে উঠে আসা কিছু প্রশ্নের সমষ্টি। থ্রিলারের মোড়কে হলেও ছবির মূল উদ্দেশ্য দর্শককে ভাবতে বাধ্য করা।” তাঁর মতে, সিনেমা মানুষকে সঠিক পথে ভাবতে শেখাতে পারে এবং সেই বিশ্বাস থেকেই এই ছবি তৈরি করা।
উমা চরিত্রে অভিনয় করা রূপসা মুখোপাধ্যায় জানান, “উমার জীবন সংগ্রাম, বাবার প্রতি দায়িত্ব আর নিজের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন—সব মিলিয়ে চরিত্রটা খুব স্তরযুক্ত। তারপর জীবনের নানা ওঠাপড়ায় বাক নেয় অন্য পথে। এই যাত্রাটা দর্শকের মনে দাগ কাটবে বলেই আমার বিশ্বাস।” তিনি আরও বলেন, সেটে কাজের অভিজ্ঞতা ছিল পারিবারিক, যা চরিত্রটিকে আরও গভীরভাবে অনুভব করতে সাহায্য করেছে। ছবির সংগীত পরিচালনা করেছেন সামিদ মুখার্জি, যিনি গল্পের প্রয়োজন অনুযায়ী সংযত কিন্তু প্রভাবশালী আবহসঙ্গীত তৈরি করেছেন।
বাস্তবের ছায়ায় তৈরি শক্তিশালী গল্প, সংবেদনশীল অভিনয় এবং সামাজিক প্রশ্নে ভর করে ‘দানব’ শুধুমাত্র একটি থ্রিলার নয়, বরং দর্শকের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলা এক গুরুত্বপূর্ণ সিনেমার রূপ নিয়েছে।

Post Views: 1,590

Continue Reading

Previous: ‘হোয়াই সো সিরিয়াস’এর প্রথম ছবি, নতুন বছরেই মুক্তি পাচ্ছে ‘ক্ষ্যাপা ভাস্কর’
Next: ‘মেসি’ কাণ্ডে এবার মুখ খুললেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী, কী বলেছেন তিনি?

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.