Skip to content
এপ্রিল 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘হোয়াই সো সিরিয়াস’এর প্রথম ছবি, নতুন বছরেই মুক্তি পাচ্ছে ‘ক্ষ্যাপা ভাস্কর’

‘হোয়াই সো সিরিয়াস’এর প্রথম ছবি, নতুন বছরেই মুক্তি পাচ্ছে ‘ক্ষ্যাপা ভাস্কর’

Online Desk ডিসেম্বর 16, 2025
df.png

ওঙ্কার ডেস্ক: কয়েক মাস আগেই প্রযোজনার কাজে হাত দেন যিশু সেনগুপ্ত এবং সৌরভ দাস। শুরু হয় তাঁদের ‘হোয়াই সো সিরিয়াস’-এর পথ চলা। দুর্গাপুজোর এক মাস আগে পুজোর গান নিয়ে আসে সেই প্রযোজনা সংস্থা। সেই প্রযোজনা সংস্থা নিয়ে আসছে তাঁদের থ্রিলার ছবি, সে খবর আগেই মিলেছিল। কপ-থ্রিলার ঘরানার সেই ছবির নাম ‘ক্ষ্যাপা ভাস্কর’। বাংলার সিনে জগতে জায়গা করে নিয়েছে কপ-থ্রিলার ড্রামা। দর্শকের পছন্দের তালিকার শীর্ষে থাকে থ্রিলার ছবি। এবার যীশু ও সৌরভের প্রযোজনার হাত ধরে তেমনই এক টানটান গল্প উপহার পেতে চলেছেন দর্শকরা। ছবির স্ক্রিনপ্লে এবং সংলাপ লিখেছেন সৌমিক দে। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে শুটিং। এই ছবিতে অভিনয়ে আছেন বিবৃতি, দর্শনা, কিঞ্জন নন্দ, মৌমিতা পন্ডিত সহ আরও অনেকে। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন অংশুমান প্রত্যুষ।
কেবল বড়পর্দার কাজ নয়, ছোটপর্দার কাজ, ওটিটি সিরিজ এমনকি মিউজিক ভিডিও ও করার পরিকল্পনা রয়েছে, প্রযোজনা সংস্থা শুরুতেই জানিয়েছিলেন যীশু ও সৌরভ। এবার তাঁদের প্রযোজনা সংস্থার হাত ধরে টানটান গল্পের মোড়কে আসছে কপ-থ্রিলার ড্রামা। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ছবির শুটিং। সব ঠিক থাকলে নতুন বছরে এই ছবি মুক্তি পেতে পারে বলেই খবর।

Post Views: 191

Continue Reading

Previous: ভিআইপি কালচার চলবে না, গঙ্গাসাগর মেলা নিয়ে সাফ বার্তা মমতার
Next: চেনা বাস্তবের ভেতরে লুকিয়ে থাকা অজানা ভয়, ‘দানব’ মুক্তি পেল বড় পর্দায়

সম্পর্কিত গল্প

mamata-dharna.jpg

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026
Calcutta-highcourt-1280.jpg

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আপাতত ইডির মুখোমুখি হতে হবে না সুজিতকে, জানাল হাইকোর্ট

Online Desk এপ্রিল 23, 2026
r5t5.png

অন্তঃসত্ত্বা মহাকুম্ভের ‘ভাইরাল গার্ল’! হাজিরা দিতে পারবেন না জানালেন স্বামী

Online Desk এপ্রিল 23, 2026

You may have missed

mamata-dharna.jpg

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026
voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
hgf

প্রথম দফায় বঙ্গে রেকর্ড! বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ

Online Desk এপ্রিল 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.