Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মেসি কান্ডে একাধিক কটাক্ষ অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে, এবার থানায় লিখিত অভিযোগ রাজ চক্রবর্তীর

মেসি কান্ডে একাধিক কটাক্ষ অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে, এবার থানায় লিখিত অভিযোগ রাজ চক্রবর্তীর

Online Desk ডিসেম্বর 15, 2025
FotoJet-1.jpg

ওঙ্কার ডেস্ক: সম্প্রতি শহর কলকাতায় হাজির হন বিখ্যাত ফুটবলার লিয়নেল মেসি। কিন্তু সেই অনুষ্ঠান ঘিরেই উত্তাল সমাজমাধ্যম থেকে সংবাদমাধ্যম। এদিন মেসির জন্য নানান জায়গা থেকে ছুটে এসেছিলেন সমস্ত মেসি ফ্যানেরা। হাজির হয়েছিলেন কলকাতার নেতা-মন্ত্রী থেকে টলিপাড়ার অভিনেতা-অভিনেত্রীরা। কিন্তু লিয়োনেল মেসির সঙ্গে ছবি তোলার খেসারত দিচ্ছেন টলি অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অনুষ্ঠানের দিন থেকেই হেনস্থার শিকার হন অভিনেত্রী। রবিবার অভিনেত্রীর স্বামী ওরফে পরিচালক রাজ চক্রবর্তী টিটাগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় রাজ পোস্ট করেছেন সেদিনের ঘটনা নিয়ে। তিনি সমাজমাধ্যমে লেখেন- প্রথমেই বলি, গতকাল যুব ভারতী ক্রীড়াঙ্গনের অরাজকতা অনভিপ্রেত। এটা ফুটবল এবং ফুটবলপ্রেমী বাঙালির অসম্মান। বাঙালির আবেগ আহত হয়েছে। গতকালের অনুষ্ঠানে অনেকের মধ্যে আমন্ত্রিত ছিলেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির তরফে শুভশ্রী গাঙ্গুলী। এবং এই অরাজকতা মাঝে নিজের উপস্থিতির খেসারত দিতে হচ্ছে ওকে। ওর অপরাধ সোশ্যাল মিডিয়ায় মেসি-র সঙ্গে ছবি পোস্ট করা। যেখানে হাজার হাজার মানুষ দাম দিয়ে টিকিট কিনে নিজের স্বপ্নের নায়ক-কে একবারের জন্য দেখতে পেলেন না, প্রতারিত হলেন, বঞ্চিত হলেন, তাদের এই ক্ষোভ আসবেই৷ যারা ট্রোল করছেন তারা ভুলে যাচ্ছেন একজন মানুষের প্রতি, একজন নারীর প্রতি তাদের এই ব্যবহার থেকে যাবে আগামীর জন্যে। তাদের এই ব্যবহার থেকেই শিক্ষা নেবে আগামী প্রজন্ম…………………………..। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতেই থানায় লিখিত অভিযোগ করেন পরিচালক। যদিও এই ঘটনা ঘিরে এখনও উত্তাল সমাজমাধ্যমে।

Post Views: 250

Continue Reading

Previous: মেসির দেশে সংবাদ মাধ্যমে যুবভারতী কাণ্ডের নিন্দা
Next: বাইচুং ভুটিয়ার আবাসিক ফুটবল একাডেমি, প্রতিভাবানদের তুলে ধরতে কলকাতায় শুরু হচ্ছে ট্রায়াল পর্ব

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.