Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • মেসির দেশে সংবাদ মাধ্যমে যুবভারতী কাণ্ডের নিন্দা

মেসির দেশে সংবাদ মাধ্যমে যুবভারতী কাণ্ডের নিন্দা

Online Desk ডিসেম্বর 15, 2025
messi-kolkata.jpg

ওঙ্কার ডেস্ক: কলকাতার সল্টলেক স্টেডিয়ামে শনিবার ফুটবলের কিংবদন্তি লিয়োনেল মেসিকে ঘিরে চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। যে ঘটনা বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম প্রচার করেছে। এবার এই ঘটনা ফলাও করে প্রচার করল মেসির দেশ আর্জেন্টিনার একাধিক সংবাদ মাধ্যম। একটি সংবাদ মাধ্যম বিষয়টিকে ‘দাঙ্গা’ হিসেবেও অভিহিত করেছে।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্লারিন’ ও ‘লা নাসিয়ন’-এ রবিবার জায়গা করে নিয়েছে যুবভারতী ক্রীড়াঙ্গনের ঘটনা। ক্লারিন শিরোনামে লিখেছে, ‘ভারতে মেসিকে ঘিরে বিশৃঙ্খলা।’ প্রতিবেদনে ওই সংবাদ মাধ্যমও আরও লিখেছে, ‘আয়োজকদের বিরুদ্ধে দুর্নীতি এবং জালিয়াতির অভিযোগ উঠেছে।’ ক্লারিনে লেখা হয়েছে, ‘চেয়ার এবং জলের বোতল ছোড়া হয় মাঠে। যে কারণে আর্জেন্টিনার তারকার অনুষ্ঠান শেষ করতে হয় মাত্র ২২ মিনিটেই। এর ফলেই তৈরি হয় সঙ্কট।’ প্রতিবেদনে আরও লেখা হয়েছে, ‘ভারতীয় ফুটবল ফেডারেশন মেসির অনুষ্ঠানের এই ঘটনা থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছে।’

উল্লেখ্য, শনিবার সল্টলেক স্টেডিয়ামে জড়ো হয়েছিলেন বহু ফুটবলপ্রেমী মানুষ। বহু মূল্যের টিকিট কেটে তাঁরা মেসিকে দেখার জন্য মাঠে গিয়েছিলেন। কিন্তু নেতা মন্ত্রীদের হ্যাংলামির জন্য সাধারণ দর্শক মেসি দর্শন করতে পারেননি। তাঁকে ঘিরে ছিলেন রাজ্যের প্রভাবশালী নেতা মন্ত্রীরা। আর্জেন্টিনার কিংবদন্তিকে দেখার সুযোগ থেকে বঞ্চিত হওয়ায় ক্ষোভে মাঠের মধ্যে জলের বোতল ও চেয়ার ছোঁড়েন দর্শকরা। যদিও ওই দিনেই হায়দরাবাদে অনুষ্ঠান ছিল ফুটবল তারকার। সেখানে সুষ্ঠু ভাবে সম্পন্ন হয় মেসির অনুষ্ঠান। রবিবার মুম্বইয়েও সফল ফয় তাঁর কর্মসূচি।

Post Views: 272

Continue Reading

Previous: কলকাতা ছেড়ে উড়ে গেলেন সৌরভ ও দর্শনা, কোথায় পালন করলেন বিবাহবার্ষিকী?
Next: মেসি কান্ডে একাধিক কটাক্ষ অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে, এবার থানায় লিখিত অভিযোগ রাজ চক্রবর্তীর

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.