Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • কলকাতা ছেড়ে উড়ে গেলেন সৌরভ ও দর্শনা, কোথায় পালন করলেন বিবাহবার্ষিকী?

কলকাতা ছেড়ে উড়ে গেলেন সৌরভ ও দর্শনা, কোথায় পালন করলেন বিবাহবার্ষিকী?

Online Desk ডিসেম্বর 15, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: টলিপাড়ার জনপ্রিয় মিষ্টি জুটি সৌরভ ও দর্শনা। তাঁদের বিয়ে হয়েছে প্রায় দু’বছর হতে চলল। কিন্তু দিন যত যাচ্ছে ততই যেন তাঁদের ভালোবাসা আরও গাঢ় হচ্ছে। সোশাল মিডিয়ায় হোক বা বাস্তবে, তাঁরা টলিপাড়ার প্রেমিকদম্পতি। ২০২৩ সালের ডিসেম্বর মাসে চারহাত এক হয়েছিল তাঁদের। কলকাতার এক বিলাসবহুল ভেন্যুতে বসেছিল তাঁদের বিয়ের আসর।
সৌরভ-দর্শনার বিয়ের দ্বিতীয় জন্মদিনে বাদ গেল না উদযাপন। সেই দিন আসার আগেই শহর থেকে অনেক দূরে একান্তে নিজেদের মতো করে সময় কাটাতে উড়ে গিয়েছিলেন যুগলে। ইন্দোনেশিয়াতে এবারের বিবাহবার্ষিকীটা কাটাবেন তাঁরা। ইতিমধ্যেই সমুদ্রতটে ভালোবাসায় মোড়া একগুচ্ছ ছবি পোস্ট করেছেন সমাজমাধ্যমে। ক্যাপশনে লিখলেন, কাজ, বেড়ানো, সঞ্চয় আর আবার কাজ, এইভাবেই চলে তাঁদের জীবনটা। কলকাতায় বেশিরভাগ সময়েই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকেন সৌরভ ও দর্শনা। আর তার ফাঁকে সময় পেলেই চলে যান নিজেদের মতো সময় কাটাতে। এবারেও তার অন্যথা হল না। দ্বিতীয় বিবাহবার্ষিকীতেও একান্তে সময় কাটাতে উড়ে গেলেন তাঁরা বিদেশে। সেখানেই কেক কেটে এই বিশেষ দিনটি উদযাপন করলেন যুগলে। ইতিমধ্যেই সমাজমাধ্যমে পোস্ট করেছেন একাধিক ছবি ও ভিডিও। আর সেখানে তাঁদের শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন তাঁদের অনুরাগীমহল। এক কথায় জমজমাট বিবাহবার্ষিকী কাটালেন অভিনেতা-অভিনেত্রী।

Post Views: 214

Continue Reading

Previous: ফরাক্কায় রাতের অন্ধকারে ভাইয়ের খুনের অভিযুক্তকে কুপিয়ে হত্যা, এলাকায় উত্তেজনা
Next: মেসির দেশে সংবাদ মাধ্যমে যুবভারতী কাণ্ডের নিন্দা

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.