Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • শুরু হয়ে গেল ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির প্রস্তুতি, সমাজ মাধ্যমে ছবি ভাগ করে নিলেন প্রযোজক

শুরু হয়ে গেল ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির প্রস্তুতি, সমাজ মাধ্যমে ছবি ভাগ করে নিলেন প্রযোজক

Online Desk জুন 8, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: এবার বড় পর্দায় ‘বিনোদিনী’ রূপে আসতে চলেছেন টলি অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির এই চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করছেন শুভশ্রী। জোরকদমে চলছে সেই প্রস্তুতিপর্ব। এই চরিত্রের খুঁটিনাটি পর্দায় ফুটিয়ে তোলার জন্য পুরোদমে মঞ্চে মহড়ায় ব্যস্ত অভিনেত্রী ওরফে পর্দার ‘বিনোদিনী’।
কখনও দর্শকাসনে বসে, কখনও আবার মঞ্চে উঠে শুভশ্রীকে চরিত্রের খুঁটিনাটি বুঝিয়ে দিচ্ছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সোশাল মিডিয়ায় এই ছবি ভাগ করে নিয়েছেন ছবির প্রযোজক রানা সরকার। বেশ কয়েকটি ছবি পোস্ট করে প্রযোজক লিখেছেন, “আমি দেখিনু গৌরাঙ্গ চান্দে। ও রুপ দেখিয়া আকুলি-বিকুলি, পরিলাম পিরিতি ফান্দে” সিনেমাকে প্রেমিকার মত সাজাই, যত সাজাই তত সুন্দর লাগে, আরও প্রেম বাড়ে, আরও সাজাই, আরও আরও অন্তহীন এই অ্যাড্রিনালিন রাশ “লহ গৌরাঙ্গের নাম রে” সিনেমার রিহার্সাল থেকে’।
ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে শুভশ্রীর লুক। নেড়া মাথা, পরনে গেরুয়া বসন। গলায় কণ্ঠী। ললাটে চন্দনে আঁকা তিলক। বিনোদিনী রূপে শুভশ্রীকে একেবারেই অন্যরকম দেখতে লাগছে। অনেক আগেই নটী বিনোদিনীর ‘আমার কথা’ বইটি পড়ে সংশ্লিষ্ট চরিত্র আত্মস্থ করাতে মনোনিবেশ করেছেন শুভশ্রী। এমনকী শারীরিক গঠনে বদল আনার জন্য ডায়েট চার্টও বদল করে ফেলেছেন অভিনেত্রী। এখন মঞ্চে ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’ নির্দেশে শট দিতে প্রস্তুতি তুঙ্গে তাঁর।

Post Views: 185

Continue Reading

Previous: মুম্বইয়ের শিক্ষাপ্রতিষ্ঠানকে ১৫১ কোটি অনুদান মুকেশ আম্বানির
Next: ‘রঘু ডাকাত’এর শুটিং সেরেই বিদায় জানালেন দেব, নিজেই জানালেন সেই কথা

সম্পর্কিত গল্প

GYANESH.jpg

রবিবাসরীয় সন্ধ্যায় বঙ্গে কমিশনের ফুল বেঞ্চ, কালীঘাটে পুজো দেবেন জ্ঞানেশ কুমার

Online Desk মার্চ 8, 2026
weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026

You may have missed

kamal-hasan.png

রাশিয়া থেকে তেল কেনায় ট্রাম্পের ‘অনুমতি’ নিয়ে তুলোধোনা অভিনেতা কামাল হাসানের

Online Desk মার্চ 8, 2026
H-7.jpg

ভবঘুরেদের ঘর, বাঁশবেড়িয়ায় নিরাশ্রয় মানুষদের জন্য আশ্রয়স্থলের উদ্বোধন অনুষ্ঠানে প্রহ্লাদ রায় গোয়েঙ্কা

Online Desk মার্চ 8, 2026
SHANTANU.jpg

মতুয়াগড়ে নয়া রাজনৈতিক সমীকরণ? শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠক তৃণমূল বিধায়ক মুকুটমনি অধিকারীর

Online Desk মার্চ 8, 2026
amit-shah-2.png

প্রেসিডেন্টের বঙ্গসফরের বৃতান্ত জানতে চেয়ে মুখ্যসচীবকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.