Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • গুরুতর অসুস্থ অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়! খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী

গুরুতর অসুস্থ অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়! খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী

Online Desk ফেব্রুয়ারি 11, 2025
FotoJet-4.jpg

ওঙ্কার ডেস্ক- অসুস্থ সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়। গুরুতর অসুস্থ অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন। বিগত সপ্তাহ দুয়েক ধরেই এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ‘আমি বাংলায় গান গাই’য়ের স্রষ্টা। জানা গিয়েছে, অন্ত্রের অপারেশনের পর হার্ট অ্যাটাক হয় গায়কের। দ্রুত অবনতি হতে থাকে শারীরিক অবস্থার। এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর, নিউমোনিয়াতেও আক্রান্ত। সোমবার তাঁর শারীরিক অবস্থার বিস্তারিত খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও ইন্দ্রনীল সেন হাসপাতালে প্রতুল মুখোপাধ্যায়ের খোঁজখবর নিয়েছেন। বিভিন্ন চিকিৎসকদের নিয়ে মেডিক্যাল বোর্ড গঠন হয়েছে।
প্রসঙ্গত, জানুয়ারির প্রথম সপ্তাহে শারীরিক অসুস্থতার কারণে এসএসকেএমে ভর্তি করানো হয় গায়ককে। তাঁর নাক দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। এর পর স্নায়ু এবং নাক-কান-গলার বিশেষজ্ঞ চিকিৎসকেরা তাঁকে পরীক্ষা করে দেখেন। পরিবারের সঙ্গেও ইতিমধ্যেই যোগাযোগ করেছেন মুখ্যমন্ত্রী। আগেরবার গায়ক যখন অসুস্থ হন, সেবার ১৫ জানুয়ারি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালে তাঁকে দেখতে গিয়েছিলেন। তাঁর সঙ্গে বেশ কিছু সময় কথাও বলেন। সেই সময় নাকি তিনি সঙ্গীতশিল্পীর গলায় ‘বাংলার গান গাই’ গানটি শুনেওছিলেন। খবর ছড়িয়ে পড়া মাত্র উদ্বেগে বিভিন্ন মহল। সকলেই গায়কের দ্রুত আরোগ্য কামনা করছেন।

Post Views: 235

Continue Reading

Previous: ‘এআই রাজনীতি, অর্থনীতি, নিরাপত্তা এবং সমাজ গঠনে ভূমিকা রাখছে’, প্যারিসে বললেন মোদী
Next: জেল থেকে ছাড়া পেয়েছেন ঠিকই,কিন্ত মাইনে কি পাবেন জ্যোতিপ্রিয় ,মানিক ?

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.