Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • পরিচালকের আসন ছেড়ে এবার সঙ্গীত পরিচালনায় সৃজিত মুখোপাধ্যায়, কোন ছবিতে থাকছেন পরিচালক

পরিচালকের আসন ছেড়ে এবার সঙ্গীত পরিচালনায় সৃজিত মুখোপাধ্যায়, কোন ছবিতে থাকছেন পরিচালক

Online Desk নভেম্বর 11, 2025
zxdfr.png

ওঙ্কার ডেস্ক: টলিপাড়ার জনপ্রিয় পরিচালক এবার সঙ্গীত পরিচালনায়। সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গীত জ্ঞান যে বরাবরই ভালো, তা সকলেই জানে। ২০১০ সালে যখন ‘অটোগ্রাফ’ তৈরি করেছিলেন, সেসময়ে সাড়া ফেলে দিয়েছিলেন। শুধু তাই নয়, অতীতে নিজের সিনেমার বাইরে অন্য ছবিতেও গান লিখেছেন সৃজিত মুখোপাধ্যায়। এবার খবর, তিনি সুরকার তথা সঙ্গীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন।
সৃজিত তাঁর নিজস্ব সিনেমায় এর আগেও গান নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন। কোন গানের সুর কার গলায় মানাবে, সেটা তাঁর ভালোই জানা। তবে এর আগে নিজের ছবির গান লিখলেও সুর করেননি। এই প্রথমবার গান বাঁধার পাশাপাশি সুরকার হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় তাঁকে পেতে চলেছেন অনুরাগীরা। নিজের সিনেমা ছাড়াও ‘লে ছক্কা’, ‘মাছ মিষ্টি অ্যান্ড মোর’ এবং ‘ক্রস কানেকশন’-এর মতো একাধিক ছবির গান লিখেছেন সৃজিত। গীতিকার তিনি ছিলেনই, এবার সঙ্গীত পরিচালক হিসেবে আসতে চলেছে দর্শকের সামনে।
জানা গিয়েছে, পরিচালক সুমন ঘোষ ‘শ্রীরামপুর ডায়েরিজ’ শীর্ষক একটি নতুন বাংলা সিনেমা তৈরি করছেন। সেই ছবিতেই সুরকার হিসেবে থাকছেন সৃজিত। সুমনের তরফ থেকেই সৃজিতের কাছে প্রস্তাব যায়। প্রথমটায় পরিচালকের কাছে একটি মিউজিক প্রোডাকশনের ভার আসলেও পরে সুর দেওয়া এবং মিউজিক কিউরেশনের বিষয়ে কথা হয়। এরপরই তাতে সম্মতি দেন সৃজিত মুখোপাধ্যায়। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন ঋদ্ধি সেন ও সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায়।

Post Views: 96

Continue Reading

Previous: সোশ্যাল মিডিয়ায় কান দিই না, আগে বা পরে কেটে ভাইরাল হয় সাফাই দিলেন সৌরভ
Next: সিনেমার টানে আচমকাই নন্দনে হাজির মমতা বন্দ্যোপাধ্যায়, কি জানালেন মুখ্যমন্ত্রী?

সম্পর্কিত গল্প

HANDCUFF.png

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে অন্ডাল থেকে গ্রেপ্তার অন্যতম অভিযুক্ত আফরোজ

Online Desk জুলাই 26, 2026
bishwa-bangla-sarani.png

দুর্গাপুজোর আগেই বদলাতে পারে মহানগরীর একাধিক রাস্তার নাম; বিশ্ববাংলা হতে পারে চৈতন্যপ্রভু!

Online Desk জুলাই 26, 2026
ssws.png

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Online Desk জুলাই 26, 2026

You may have missed

202607260393f.jpg

‘প্রতিটা শয়তানির জবাব দেওয়া হবে’, কার্গিল বিজয় দিবস উদযাপনে পাকিস্তানকে তোপ রাজনাথের

Online Desk জুলাই 26, 2026
HANDCUFF.png

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে অন্ডাল থেকে গ্রেপ্তার অন্যতম অভিযুক্ত আফরোজ

Online Desk জুলাই 26, 2026
bishwa-bangla-sarani.png

দুর্গাপুজোর আগেই বদলাতে পারে মহানগরীর একাধিক রাস্তার নাম; বিশ্ববাংলা হতে পারে চৈতন্যপ্রভু!

Online Desk জুলাই 26, 2026
20260726022f.jpg

যন্তর মন্তরে আন্দোলনের ইতি, স্বাভাবিক ছন্দে দিল্লি; চালু ইন্টারনেট ও মেট্রো পরিষেবা

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.