Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সিনেমার টানে আচমকাই নন্দনে হাজির মমতা বন্দ্যোপাধ্যায়, কি জানালেন মুখ্যমন্ত্রী?

সিনেমার টানে আচমকাই নন্দনে হাজির মমতা বন্দ্যোপাধ্যায়, কি জানালেন মুখ্যমন্ত্রী?

Online Desk নভেম্বর 11, 2025
FotoJet-1.jpg

ওঙ্কার ডেস্ক: প্রথম দিন থেকেই সিনেপ্রেমীদের ভিড়ে জমজমাট ছিল নন্দন চত্বর। মঙ্গলবারও তার ব্যতিক্রম হয়নি। এদিন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আবহে বিকেল নাগাদ আচমকাই নন্দনে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। নন্দন চত্বর ঘুরে দেখার পাশাপাশি কলাকুশলীদের সঙ্গেও দেখা করলেন তিনি।
উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে নন্দন-রবীন্দ্রসদন চত্বরে আচমকাই হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোজা চলে যান নন্দনের দোতালায় কনফারেন্স রুমে। সেখানে প্রায় ঘন্টাখানেক থাকেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী জানান, “এখানে গল্প করতে এসেছিলাম। অন্য সময় সবাই ব্যস্ত থাকে। তবে এই সময় নন্দন একেবারে মিলন মেলায় পরিণত হয়।” এদিন খোশমেজাজে নন্দনের ফিল্মি সাজসজ্জাও পরখ করতে দেখা যায় তাঁকে। পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও বলেন, “কাউকে না জানিয়ে চলে এসেছিলাম। কিছু পুরোনো দিনের অভিজ্ঞতা ভাগ করে নিতে। আমি বরাবর সিনেমা ভালবাসি। ইন্দ্রনীলের কাছে অনুষ্ঠান সম্পর্কে সব শুনেছি। সকালেই উত্তরবঙ্গ থেকে এসেছি, পারলে পরে আবার আসব। প্রত্যেক বছর ফেস্টিভ্যাল আরও বড় হবে।” অন্যদিকে, নন্দন প্রাঙ্গণে মুখ্যমন্ত্রীকে এক ঝলক দেখার জন্য ভিড় জমে যায়।

Post Views: 224

Continue Reading

Previous: পরিচালকের আসন ছেড়ে এবার সঙ্গীত পরিচালনায় সৃজিত মুখোপাধ্যায়, কোন ছবিতে থাকছেন পরিচালক
Next: দিল্লি বিস্ফোরণ ! প্রত্যেক অপরাধীকে খুঁজে বের করার নির্দেশ দিলেন অমিত শাহ

সম্পর্কিত গল্প

srilekhs.png

প্রধানমন্ত্রীর আপত্তিজনক পোস্টার ঘিরে বিতর্কে অভিনেত্রী শ্রীলেখা মিত্র; জামিন অযোগ্য ধারায় রজ্জু মামলা

Online Desk জুলাই 26, 2026
HANDCUFF.png

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে অন্ডাল থেকে গ্রেপ্তার অন্যতম অভিযুক্ত আফরোজ

Online Desk জুলাই 26, 2026
bishwa-bangla-sarani.png

দুর্গাপুজোর আগেই বদলাতে পারে মহানগরীর একাধিক রাস্তার নাম; বিশ্ববাংলা হতে পারে চৈতন্যপ্রভু!

Online Desk জুলাই 26, 2026

You may have missed

srilekhs.png

প্রধানমন্ত্রীর আপত্তিজনক পোস্টার ঘিরে বিতর্কে অভিনেত্রী শ্রীলেখা মিত্র; জামিন অযোগ্য ধারায় রজ্জু মামলা

Online Desk জুলাই 26, 2026
burdwan-medical-collage.png

ছাত্ররা কোন প্রতিবাদে অংশগ্রহন করতে পারেব না; বর্ধমান মেডিক্যাল কলেজের নয়া সরকুলার ঘিরে বিতর্ক

Online Desk জুলাই 26, 2026
202607260393f.jpg

‘প্রতিটা শয়তানির জবাব দেওয়া হবে’, কার্গিল বিজয় দিবস উদযাপনে পাকিস্তানকে তোপ রাজনাথের

Online Desk জুলাই 26, 2026
HANDCUFF.png

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে অন্ডাল থেকে গ্রেপ্তার অন্যতম অভিযুক্ত আফরোজ

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.