Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • আবারও একসঙ্গে পথ হাঁটতে চলেছেন সুদীপ-পৃথা? পোস্ট ঘিরে গুঞ্জন সমাজমাধ্যমে

আবারও একসঙ্গে পথ হাঁটতে চলেছেন সুদীপ-পৃথা? পোস্ট ঘিরে গুঞ্জন সমাজমাধ্যমে

Online Desk সেপ্টেম্বর 25, 2025
rtdh

ওঙ্কার ডেস্ক: প্রায় মাস পাঁচেক আগের ঘটনা। আচমকাই শোনা যায়, টলিপাড়ার জনপ্রিয় দম্পতি সুদীপ মুখোপাধ্যায় এবং তাঁর স্ত্রী পৃথা চক্রবর্তীর বিবাহবিচ্ছেদের গুঞ্জন। তোলপাড় হয়েছিল সমাজমাধ্যম। প্রথমে ঘটনাটি অস্বীকার করলেও পরে দাম্পত্যজীবনে সমস্যার কথা নিজেই জানিয়েছিলেন সুদীপ। আলাদা থাকলেও মাঝেমধ্যেই একসঙ্গে দেখা যায় তাঁদের। তাতেই একাংশের প্রশ্ন, তবে কি ঝামেলা মিটিয়ে আবার একসঙ্গে পথ হাঁটতে চলেছেন তাঁরা?

সম্প্রতি, ফেসবুকের স্টোরিতে নিজেদের একটি ছবি ভাগ করে নেন পৃথা। ছবি দেখে বোঝাই যাচ্ছে, সুদীপের সঙ্গে ভিডিয়ো কলে ব্যস্ত পৃথা ও তাঁদের ছেলে। তাঁদের মধ্যে যাই হোক না কেন, সেই প্রভাব সন্তানদের উপর পড়ুক, চান না সুদীপ এবং পৃথা কেউই। মে মাসে ছেলের জন্মদিনও একসঙ্গে পালন করেছিলেন তাঁরা। এই ভিডিয়োকলের ছবি দেখে অনেকের মনেই প্রশ্ন জেগেছে, তাঁদের বিচ্ছেদ নিয়ে যা আলোচনা হয়েছিল, সেগুলো কি সবটাই মিথ্যে? ছবি দেখে আন্দাজ, সম্ভবত শুটিংয়ের জন্য বাইরে গিয়েছেন অভিনেতা। কলকাতায় ছেলেদের সঙ্গে রয়েছেন পৃথা। সেখান থেকেই তাঁদের কথোপকথন হচ্ছে। সেই ছবি ভাগ করে নিয়ে পৃথা লেখেন, “তাড়াতাড়ি ফিরে এসো বাবা।”

তারপরেই প্রশ্ন উঠেছে, তা হলে কি তাঁদের সম্পর্কের বরফ কি গলল অবশেষে? প্রশ্ন তুলেছেন অনেকেই। যদিও এই বিষয়ে কোনও কথা বলতে রাজি নন তারকা দম্পতি। শোনা যায়, বিচ্ছেদের পর সুদীপ অন্যত্র থাকছেন। আর পুরনো বাড়িতে রয়েছে তাঁর দুই সন্তান এবং পৃথা। মাঝে সমাজমাধ্যমে অন্য নামও ব্যবহার করছিলেন অভিনেতার স্ত্রী। ইন্ডাস্ট্রির অন্দরের ফিসফাস, তাঁদের সম্পর্ক এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে তা বোঝা খুবই কঠিন।

Post Views: 90

Continue Reading

Previous: “মন্দিরের মতো পবিত্র স্থান” রাহার জন্য ভ্যানিটি ভ্যানের ব্যবস্থা, জানান মহেশ ভাট
Next: গৃহবধূর সঙ্গে অবৈধ সম্পর্কের সন্দেহে বেধড়ক মারধোর টোটো চালককে ! অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে গঙ্গারামপুর থানায় বিক্ষোভ

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.