ওঙ্কার ডেস্ক: টক শো ‘টু মাচ’-এর সাম্প্রতিক পর্বে অতিথি হিসেবে এসেছিলেন অভিনেতা দম্পতি আলিয়া ভাট ও বরুণ ধাওয়ান। সেখানে কাজল বাবা-মা হওয়ার অভিজ্ঞতা এবং বিশেষ করে প্যারেন্টিংয়ের একটি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করলেন, যা শুনে মুগ্ধ হন আলিয়া ভাট।
টক শো-তে আলিয়া এবং বরুণ দুজনেই স্বীকার করেন যে বাবা-মা হওয়ার পর তাঁদের জীবন সম্পূর্ণরূপে বদলে গেছে। এরপর আলিয়া কাজল ও টুইংকেলের কাছে কিছু প্যারেন্টিং টিপস চান, তখন কাজল একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। বলি অভিনেত্রী বলেন, “বাচ্চাদের কথা শোনো। শুধু ওদের কথা শোনো।” তিনি বলেন, অনেক সময় আমরা বাচ্চাদের কথায় যথেষ্ট মনোযোগ দিই না, কারণ আমরা মনে করি তারা বাচ্চা এবং অনেক কিছু জানে না। কিন্তু এটি একেবারেই সত্যি নয়। কাজল এরপর একটি ঘটনা জানান, তাঁর ছেলে যুগ তখন মাত্র ৮ বছরের। কাজল বলেন, “আমার মনে আছে যে আমার ছেলে আমাকে একদিন জিজ্ঞাসা করেছিল, ‘তুমি নিজেকে কতটা ভালবাসো?’ আমি ওকে বলেছিলাম আমি নিজেকে সম্ভবত ৬০-৭০% ভালবাসি। ৩০% সময়ে ভাললাগাটা কমে গিয়েছে। এবং এতে ও বলেছিল, ‘না, তোমাকে সবসময় নিজেকে ১০০% ভালবাসতে হবে।’ আমি এটা শুনেছি এবং তারপর থেকে মনে রেখেছি।”
প্রসঙ্গত, কাজল এবং অজয় দেবগনের বিবাহ হয় ১৯৯৯ সালে। তাঁদের মেয়ে নিসা দেবগন-এর জন্ম ২০০৩ সালে এবং ছেলে যুগ দেবগন-এর জন্ম ২০১০ সালে।
