Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ফের টলিপাড়ায় বন্ধ শুটিং! টেকনিশিয়ানদের ‘অসহযোগিতা’র মুখে পরিচালক কিংশুক

ফের টলিপাড়ায় বন্ধ শুটিং! টেকনিশিয়ানদের ‘অসহযোগিতা’র মুখে পরিচালক কিংশুক

Online Desk জুন 9, 2025
FotoJet-1.jpg

ওঙ্কার ডেস্ক: এই প্রথম নয়, কিংশুকরা এর আগেও শুটিংয়ে ‘অসহযোগিতা’ করার অভিযোগ উঠেছিল। এই নিয়ে দ্বিতীয়বার তিনি পড়লেন ‘অসহযোগিতা’র কোপে। ৯ জুন বাঘাযতীনে কিংশুক দের নতুন ছবির শুটিংয়ের কথা ছিল। কিন্তু পরিচালকের অভিযোগ গত রাত থেকে একাধিকবার ফোন করা সত্ত্বেও কোনও সিনে টেকনিশিনায়নই ফোন তোলেননি। টেকনিশিয়ানদের ‘অসহযোগিতা’ এই প্রথমবার নয়। পরিচালক সুদেষ্ণা রায় থেকে অনির্বাণ ভট্টাচার্যর ক্ষেত্রে ঠিক এমন পরিস্থিতি তৈরি হয়েছিল। ফেডারেশন-পরিচালক দ্বিমত আজকের নয়। একাধিকবার একাধিক অভিযোগ উঠেছে ফেডারেশনের বিরুদ্ধে। পরিস্থিতি এমন যে কলকাতা হাইকোর্টের দারস্থ হয়েছিলেন পরিচালকদের একাংশ।
শোনা গিয়েছিল, ফেডারেশনের ‘সিদ্ধান্ত’র কথা। যাঁরা ফেডারশনের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছেন তাঁদের বিরুদ্ধে সেই সিদ্ধান্ত নেওয়া হবে। তালিকায় রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য, পরমব্রত চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল রায়চৌধুরি, বিদুলা ভট্টাচার্য, সুদেষ্ণা রায়দের মতো পরিচালকরা।
‘কঠোর সিদ্ধান্ত’ সম্পর্কে সূত্র জানায় ‘সদস্যদের বড় স্ক্রিনে ওই ভিডিওটি দেখানো হয়েছে, এবং হাইকোর্টের মামলায় কার কী বক্তব্য ছিল, তাও দেখানো হয়। এই মামলার বাইরেও যাঁরা, তাঁদের সমর্থন করছেন, তাঁদের বিষয়ে আলোচনা হয়েছে। এবং তা বেশ উত্তপ্ত পর্যায়ে পৌঁছয়।
প্রযোজক রাহুল মুখোপাধ্যায়ের ক্ষেত্রে এমনটাই ঘটেছিল গত বছর। পরে অবশ্য পরিচালকের সোশ্যাল মিডিয়ায় ‘ক্ষমা’ চাওয়ার পর, তা মিটমাট হয়ে যায়। তারপর সৃজিত রায়ের শুটিংয়েও হয় অসহযোগিতা। সেক্ষেত্রেও আসে সেই ‘ক্ষমা চাওয়া’ এবং তারপর সব মিটে যায়।
কিন্তু এই ‘আজীবন অসহযোগিতা’র সিদ্ধান্ত যদি কার্যকরী হয়, তা হলে এই প্রথম টলিপাড়ার একাধিক পরিচালকরা একসঙ্গে কলাকুশলীদের ‘Non cooperation’-এর মুখে পড়তে চলেছেন! প্রশ্ন উঠছে একাধিক, এখন শুধু উত্তরের অপেক্ষা।

Post Views: 259

Continue Reading

Previous: বকেয়া মজুরির দাবিতে আন্দোলন করার পর দিনই , স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ চা বাগানের শ্রমিকদের
Next: স্মার্ট মিটারের পরিবর্তে পুরানো মিটার চেয়ে, বারাসাতে বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের বিক্ষোভ

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.