Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • শেষ হলো ধারাবাহিক ‘তেঁতুলপাতা’র শুটিং, সোশ্যাল মিডিয়ায় পোস্ট অভিনেতা অভিনেত্রীদের

শেষ হলো ধারাবাহিক ‘তেঁতুলপাতা’র শুটিং, সোশ্যাল মিডিয়ায় পোস্ট অভিনেতা অভিনেত্রীদের

Online Desk আগস্ট 22, 2025
images-2-1.jpeg

ওঙ্কার ডেস্ক: শেষ হল আরও এক ধারাবাহিকের পথ চলা। ইতিমধ্যেই স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘তেঁতুলপাতা’ ধারাবাহিকের শেষ দিনের শুট হয়ে গেল। সোশাল মিডিয়ায় শেষদিনের শুটিংয়ের ছবিও ধারাবাহিকের কলাকুশলীরা ভাগ করে নেন সোশাল মিডিয়ায়।
ধারাবাহিকের গুরুত্বপূর্ণ চরিত্রের অভিনেতা রবি সাউ ছবি পোস্ট করে লেখেন, ‘আবার ফিরে আসব তেঁতুলপাতা।’ একইসঙ্গে ধারাবাহিকের গোটা টিম ও চ্যানেলকে ধন্যবাদ জানান তিনি। অন্যদিকে ধারাবাহিকের ‘ঝিল্লি’ অর্থাৎ অভিনেত্রী ঋতব্রতা দে সোশাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, ‘ ঝিল্লি চৌধুরী চরিত্রটা আমার মনের খুব কাছাকাছি থাকা একটা চরিত্র। তেঁতুলপাতার শুরুর দিনে আমরা কথা দিয়েছিলাম যে এই ধারাবাহিকের সঙ্গে পথচলা খুব সুন্দর হবে। অনেক ওঠাপড়ার মধ্যে দিয়ে আমরা গিয়েছি কিন্তু এই পথ চলা সত্যিই খুব সুন্দর ছিল।’
অন্যদিকে এই ধারাবাহিকের আর এক গুতুত্বপূর্ণ চরিত্রের অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী সোশাল মিডিয়ায় গোটা টিমের সঙ্গে ছবি পোস্ট করে লেখেন, ‘আমাদের গল্পের মানুষ গুলোকে আমার স্মৃতির সবচেয়ে মসৃণ পাতাটায় তুলে রাখলাম। এই শিমুলপুরা, আমাদের বাড়ি, দালান, তুলসীমঞ্চ, ঘোরানো সিঁড়ি, রান্নাঘর, আচারের বয়াম, কুয়ো তলা, কাগজফুলের গাছ আমাদের পথ চলার শব্দ জানে, জানে আমাদের হাসিকান্নার গল্প, সব টা যত্ন করে তুলে রাখলাম। আজ থেকে তো দেখছিনা। শুনুন, আমরা রইলাম না হয়তো, কিন্তু আমাদের এই তেঁতুল পাতা বাড়ির ভালোবাসা রয়ে গেলো আপনাদের মনে, যৌথ পরিবারের আদর্শ হয়ে।’
এই ধারাবাহি টিআরপি তালিকায় বেশ কয়েক সপ্তাহ ধরেই পিছিয়ে পড়েছিল। একইসঙ্গে এই টিআরপি তালিকায় পিছিয়ে পড়ার জন্য বন্ধ হয়ে যাচ্ছে অনেক ধারাবাহিকও। এখন দেখা যাক নতুন ধারাবাহিক টিআরপি তালিকায় নিজের জায়গা করে নিতে পারে কি না।

Post Views: 340

Continue Reading

Previous: ট্রোলিংয়ে ষোলো আনা লাভ রাজা মধূবনীরই, রিল থেকে কত টাকা উপার্জন করেন দম্পতি জানালেন নিজেরাই
Next: ভোটের আগে ফের বাংলায় মোদী, অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূলকে আক্রমণ শানাতে পারেন প্রধানমন্ত্রী

সম্পর্কিত গল্প

suvendu-g.jpg

বিধানসভায় সেবাশ্রয় নিয়ে দুর্নীতির খতিয়ান শোনালেন শুভেন্দু, অভিষেককে ‘চিটিংবাজ’ বলে আক্রমণ

Online Desk জুলাই 25, 2026
suvendu-cm.jpg

রাজ্যে প্রথম গুন্ডাদমন আইন প্রয়োগ করল শুভেন্দু সরকার, ধর্মতলায় বিক্ষোভে গোলমালে চিহ্নিত ৭০, মামলা ৭টি

Online Desk জুলাই 25, 2026
gfrg.png

রাজ্যের আকাশে মেঘের ঘনঘটা, উভয় বঙ্গেই জারি হলুদ সতর্কতা

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.