ওঙ্কার ডেস্ক: বর্তমানে বিনোদন দুনিয়ায় পরিণত অভিনেতা অভিনেত্রীদের পাশাপাশি দেখা বেশ কয়েকবছর ধরে দেখা যাচ্ছে একগুচ্ছ নতুন মুখ। ছোট পর্দার জনপ্রিয় নায়ক-নায়িকাদের এক ধাপ এগিয়ে শুরু হয়েছে নতুন যাত্রা। তবে গত তিন বছরে চিত্রটা খানিক বদলেছে, ছোটপর্দা এবং মঞ্চ থেকে একাধিক অভিনেতা-অভিনেত্রী বড়পর্দায় এসেছেন। তালিকা রয়েছে ইধিকা পাল, শ্বেতা ভট্টাচার্য, সৌমিতৃষা কুণ্ডু, জ্যোতির্ময়ী কুণ্ডু, দিব্যজ্যোতি দত্ত, আরাত্রিকা মাইতি-সহ আরও অনেকেই। বর্তমানে বলা যায় এই মুখ গুলি দর্শক এক দাকে চেনেন, এখন প্রত্যেকে জনপ্রিয় মুখ। ২০২৬’এ টেলিপর্দায় দেখা মিলতে পারে তেমনই কিছু নাম ইতিমধ্যেই গুঞ্জনে রয়েছেন।
‘অঙ্কিতা মল্লিক’ প্রথম ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’তে মাতিয়ে দিয়েছেন। জিতে নিয়েছেন দর্শকের মন, এককথায় ঘরের মেয়ে উঠেছিল অঙ্কিতা। তাঁর ছোটপর্দার অভিনয়পর্ব শেষ হওয়ার আগেই নানা গুঞ্জন উঠেছিল টলিপাড়ায়। সেই ধারাবাহিক শেষ হতে না হতেই এবার তিনি সোজা বড়পর্দায়। মহুয়া রায়চৌধুরীর জীবনী নিয়ে ‘গুনগুন করে মন মহুয়া’ ছবিটি বানানো হচ্ছে। মহুয়ার ভূমিকায় তাঁকে নির্বাচন করেছেন প্রযোজক রানা সরকার। এছাড়াও তাঁর কাছেও নাকি একাধিক ছবির অফার রয়েছে।
অন্যদিকে, ছোট পর্দার আরেক জনপ্রিয় মুখ দিব্যাণী মণ্ডল। তাঁর প্রথম ধারাবাহিক ‘ফুলকি’তেই হিট। দু’বছর রমরমিয়ে চলেছে এই মেগা। শেষ দিন পর্যন্ত রেটিং চার্টে ভাল নম্বর ধরে রেখেছিল ধারাবাহিকটি। তখনই থেকেই নাকি তিনি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের নজরে আসেন। সব ঠিক থাকলে পরিচালকের আগামী ছবি ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ দিয়ে বড়পর্দা পা রাখতে পারেন দিব্যাণী। খবর, এটি ছাড়াও নাকি তাঁর ঝুলিতে একাধিক ছবির অফার রয়েছে।
শুধু নায়িকারাই নয় তালিকায় রয়েছে দিব্যজ্যোতি দত্ত, সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’-তে ঐতিহাসিক চরিত্রে ইতিমধ্যেই তাঁকে দেখা গিয়েছে। ছবিতে তিনি চৈতন্যদেব। কিন্তু নায়কের চরিত্রে নয়। যদিও দর্শক তাঁর অভিনয়ের প্রশংসা করেছেন। শোনা যাচ্ছে, আরও একটি ছবিতে নাকি চুক্তিবদ্ধ হতে চলেছেন। সেই ছবিতেও নাকি তিনি নায়ক।
প্রথম ধারাবাহিকেই অভীকা মালাকার ‘তোমাদের রানি’ ধারাবাহিকের মাধ্যমে বেশ জনপ্রিয়তা পেয়েছেন। উত্তরবঙ্গ থেকে আসা মেয়েটিকে বেশ ভালবাসা দিয়েছেন দর্শক। শোনা যাচ্ছে, রাজ চক্রবর্তীর আগামী ছবি ‘হোক কলরব’-এ দেখা যেতে পারে তাঁকে। ছবিটির পটভূমিকায় ছাত্র আন্দোলন। সেই দলেই সম্ভবত দেখা যাবে অভীকাকে। শুটিং শুরুর আগে রাজ অভিনেতাদের প্রশিক্ষণের আয়োজন করেছিলেন। সেখানে দেখা গিয়েছে অভিনেত্রীকে। পাশাপাশি ‘তোমাদের রানি’ ধারাবাহিক হিন্দিতেও শুরু হয়। সেখানেও অভিনয় করেছেন অভিনেত্রী।
শেষে রয়েছেন অভিনেত্রী শুভস্মিতা মুখোপাধ্যায়। বর্তমানে ‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিকের প্রধান নায়িকা। এর আগেও অভিনেত্রী ছোট পর্দায় বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করেছেন। নতুন বছরে তিনিও পা রাখতে চলেছেন বড়পর্দায়। অর্ক দাশগুপ্তের পরিচালনায় ‘পয়লা বৈশাখ’ ছবিতে নায়িকার চরিত্রে দেখা যাবে তাঁকে। মূলত কল্প-বিজ্ঞান ঘরানার এই ছবি। শুভস্মিতা ছাড়াও ছবিতে চন্দন সেন, মুমতাজ সরকারের মতো অভিনেতাদেরও দেখা যাবে।
চলতি বছরের শুরুতেই বেশ চমক রয়েছে বিনোদন জগতে। বেশ কিছু নতুন মুখকে বড় পর্দায় দেখতে চলেছে দর্শক। ছোট পর্দা থেকে বড় পর্দায় অভিষেক নায়ক-নায়িকাদের। আর এই খবরে অভিনেতা-অভিনেত্রীদের অনুরাগীদের কৌতুহলের পারদ চড়েছে। এখন অপেক্ষায় তাঁদের পর্দায় দেখার।
