Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ১২ সপ্তাহের শীর্ষস্থানে হারাল ‘পরশুরাম আজকের নায়ক’! এই সপ্তাহে কে ছিনিয়ে নিল প্রথম স্থান?

১২ সপ্তাহের শীর্ষস্থানে হারাল ‘পরশুরাম আজকের নায়ক’! এই সপ্তাহে কে ছিনিয়ে নিল প্রথম স্থান?

Online Desk আগস্ট 14, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: আগস্ট মাসের চলতি সপ্তাহের টিআরপি তালিকা রীতিমতো কাড়ার মতো। টানা ১২ সপ্তাহ শীর্ষস্থানে থাকার পর জায়গা হারাল ‘পরশুরাম আজকের নায়ক’। অন্যদিকে সেই স্থান দখল করেছে নতুন শুরু হওয়া ধারাবাহিক ‘রাজরাজেশ্বরী রানি ভবানী’।
পুরাণের গল্পে মোড়া এই ধারাবাহিক পর্দায় যাত্রা শুরু করেই রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। এই সপ্তাহে তাঁদের প্রাপ্ত নম্বর ৭.১। এই সপ্তাহে দ্বিতীয় স্থানে জায়গা পেয়েছে ‘পরশুরাম আজকের নায়ক’, পেয়েছে ৬.৭। তৃতীয় স্থানে রয়েছে ‘চিরসখা’ এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৪ । দীর্ঘ যাত্রাপথেও নিজের জায়গা ধরে রেখেছে ‘জগদ্ধাত্রী’। ৬.৩ নম্বর পেয়ে জায়গা করে নিয়েছে চতুর্থ স্থানে। পঞ্চম স্থানে রয়েছে ‘রাঙ্গামতী তীরন্দাজ’, প্রাপ্ত নম্বর ৬.০। ষষ্ঠ স্থানে রয়েছে ‘পরিণীতা’, ৫.৯ নম্বর পেয়েছে এই ধারাবাহিক। সপ্তম স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া’, ‘গৃহপ্রবেশ’, ও ‘চিরদিনই তুমি যে আমার’, প্রাপ্ত নম্বর ৫.৫। অষ্টম স্থানে রয়েছে ‘দাদামণি’। নবম স্থানে রয়েছে ‘কথা’। দশম স্থানে রয়েছে ‘কোন গোপনে মন ভেসেছে’।
বর্তমানে ধারাবাহিকে দেখা যাচ্ছে বেশ কয়েক সপ্তাহ ধরে প্রথম স্থান দখল করে রাখলেও শেষ অবধি জায়গা ছিনিয়ে নিচ্ছে অন্য ধারাবাহিক। ১২সপ্তাহের প্রথম স্থান হারালো পরশুরাম। এই ধারাবাহিকের আগে জি বাংলার পরিণীতা ছিল প্রথম স্থানে। চলতি সপ্তাহে প্রথম স্থান দখল করেছে ‘রাজরাজেশ্বরী রানি ভবানী’। এবার দেখা যাক কতদিন এই নতুন ধারাবাহিক তার জায়গা দখল করে রাখতে পারে।

Post Views: 275

Continue Reading

Previous: জম্মু-কাশ্মীরের রাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ “বাস্তব দিকটিও খতিয়ে দেখা জরুরি”
Next: জম্মুকাশ্মীরের কিশতওয়ারে মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বান, মৃত্যু ১২ জনের

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.