Skip to content
জুলাই 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বছর শেষে জোর টক্কর ধারাবাহিকের, সেরা ১০’এ কোন ধারাবাহিক টিকে থাকলো?

বছর শেষে জোর টক্কর ধারাবাহিকের, সেরা ১০’এ কোন ধারাবাহিক টিকে থাকলো?

Online Desk ডিসেম্বর 26, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার। ২০২৫ সালের শেষ টিআরপি তালিকা প্রকাশিত হল। আর তাতেই রীতিমত চমক একাধিক ধারাবাহিকের। ‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিকটি তার হারানো জায়গা ফিরে পেল। এই সপ্তাহের সেরা ১০ -এ কোন কোন ধারাবাহিক রয়েছে তা জানতে উৎসুক জনতা।
গত সপ্তাহে আসন হাতছাড়া হলেও, চলতি সপ্তাহে তা আবার ফিরে পেল ‘পরশুরাম আজকের নায়ক’। স্টার জলসা এবং জি বাংলার একই সময় চলা এই দুই ধারাবাহিকই চলতি সপ্তাহে যুগ্মভাবে প্রথম হয়েছে। ‘পরশুরাম আজকের নায়ক’ এবং ‘পরিণীতা’র প্রাপ্ত নম্বর ৭.১। দ্বিতীয় স্থানে আছে ‘রাঙামতী তীরন্দাজ’। রাঙামতী পেয়েছে ৭.০ নম্বর। শুরু হতে না হতেই চমক পল্লবী শর্মার ধারাবাহিকে। তৃতীয় স্থানে উঠে এসেছে ‘তারে ধরি ধরি মনে করি’। এই নতুন ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৮। চতুর্থ স্থানেও রয়েছে দু’টি ধারাবাহিক ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’, আরেকটি ‘ও মোর দরদিয়া’। এই দুই ধারাবাহিক পেয়েছে ৬.৭ নম্বর। পাঁচে রয়েছে ‘লক্ষ্মী ঝাঁপি’। এই সপ্তাহে পেয়েছে ৬.০ নম্বর।
ছয় নম্বরে রয়েছে তিন, তিনটি ধারাবাহিক! ৫.৮ নম্বর পেয়ে ষষ্ঠ স্থানে রয়েছে ‘আমাদের দাদামণি’, ‘চিরসখা’ এবং ‘জোয়ার ভাঁটা’। সপ্তম স্থানে রয়েছে আরেক নতুন ধারাবাহিক ‘বেশ করেছি প্রেম করেছি’। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৭। আট নম্বরে রয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’। আর্য, অপর্ণার বিয়ের পর্ব দেখানো হলেও নম্বর বা স্থানের বিশেষ বদল হল না এই ধারাবাহিকের। ‘চিরদিনই তুমি যে আমার’ পেয়েছে ৫.৬। নয় নম্বরে রয়েছে ‘কম্পাস’। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৪। এবং তালিকার শেষে, ১০ নম্বরে রয়েছে ‘তুই আমার হিরো’। রুবেল দাস এবং মোহনা মাইতির এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৪.৭।
নতুন পুরনো ধারাবাহিক মিলিয়ে এবারের টিআরপি তালিকায় বেশ চমক রয়েছে। তবে বছরের শেষ তালিকায় দুর্দান্ত চমক দিল ধারাবাহিক গুলি। আগামীতে টিআরপি তালিকায় কার জায়গা অক্ষুন্ন থাকে এখন সেটাই দেখার।

Post Views: 311

Continue Reading

Previous: ৩৩ লক্ষ টাকায় বিক্রি হয়েছিল একটি শাড়ি, সুচ-সুতোর কারুকার্যে নজর কাড়ছেন মমতাজরা
Next: আলিগড়ে শিক্ষকের মৃত্যুর পরেও তাঁর মাথায় গুলি চালিয়েছে খুনিরা

সম্পর্কিত গল্প

cjp.png

ধর্মতলা পুলিশ-সাংবাদিক নিগ্রহে ধৃত বেড়ে ১৪; দুইদিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের

Online Desk জুলাই 26, 2026
mamta-tensed.png

তৃণমূল জামানায় দুর্নীতির বিস্তারিত প্রাকাশ ক্যাগ রিপোর্টে; বিধানসভায় রিপোর্ট পেশ রাজ্য অর্থমন্ত্রীর

Online Desk জুলাই 26, 2026
srilekhs.png

প্রধানমন্ত্রীর আপত্তিজনক পোস্টার ঘিরে বিতর্কে অভিনেত্রী শ্রীলেখা মিত্র; জামিন অযোগ্য ধারায় রজু মামলা

Online Desk জুলাই 26, 2026

You may have missed

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
shanklar.png

এবার সুন্দরবন হবে গ্লোবাল ডেস্টিনেশন; বড় ঘোষণা পর্যটন মন্ত্রকের

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.