Skip to content
জুলাই 28, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • টিআরপির প্রথম স্থান থেকে ছিটকে গেল পরিণীতা, সেরার স্থানে কোন ধারাবাহিক?

টিআরপির প্রথম স্থান থেকে ছিটকে গেল পরিণীতা, সেরার স্থানে কোন ধারাবাহিক?

Online Desk নভেম্বর 13, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: প্রতি সপ্তাহেই প্রায় সব ধারাবাহিকেই চলে হাড্ডাহাড্ডি লড়াই। এই সপ্তাহের টিআরপি তালিকায় রদবদল। চেনা জায়গা থেকে সরে গেল পরিণীতা। চলতি সপ্তাহে ৭.১ নম্বর পেয়ে প্রথম স্থানে রয়েছে ‘পরশুরাম আজকের নায়ক’। প্রথম থেকেই এই ধারাবাহিক টিআরপিতে ভালই ফল করছে। গত সপ্তাহে প্রথম স্থানে ছিল জি বাংলার পরিণীতা। কিন্তু এই সপ্তাহে স্থানচ্যুত হল পারুল-রায়ানের জুটির গল্প। বরং সেখানে এই সপ্তাহে এক নম্বরে উঠে এল ‘পরশুরাম আজকের নায়ক’। এক নম্বর স্থান হাতছাড়া হলেও, সেরা পাঁচে নিজের জায়গাটা টিকিয়ে রেখেছে এই ধারাবাহিক। তবে, এই সপ্তাহে চমক দেখিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ‘রাঙামতী তীরন্দাজ’। ‘রাঙামতী’র এই সপ্তাহে প্রাপ্ত নম্বর ৬.৬। চলতি সপ্তাহের টিআরপি তালিকায় পিছিয়ে তিন নম্বরে রয়েছে ‘পরিণীতা’। হিট ধারাবাহিকের চলতি সপ্তাহে প্রাপ্ত নম্বর ৬.৪। চার নম্বরে একসঙ্গে তিনটি ধারাবাহিক রয়েছে এই সপ্তাহে। সকলেরই প্রাপ্ত নম্বর ৬.২। ‘জগদ্ধাত্রী’র সঙ্গে রয়েছে ‘চিরসখা’ এবং ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’। স্বতন্ত্র এবং কমলিনীর প্রেম কাহিনি তো দর্শকদের বরাবরই পছন্দের। তবে তাদের বিয়ের পর গল্প যে দর্শকদের কাছে আরও আকর্ষণীয় এবং টানটান হয়ে উঠেছে সেটা টিআরপি বুঝিয়ে দিচ্ছে।
পাঁচ নম্বরে রয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’। এই মেগার চলতি সপ্তাহে প্রাপ্ত নম্বর ৬.১। ছয় নম্বরে রয়েছে ‘আমাদের দাদমণি’। এই সপ্তাহে পেয়েছে ৫.৯ নম্বর। এই সপ্তাহে সাত নম্বরে রয়েছে ‘ফুলকি’। চলতি সপ্তাহে এই মেগার প্রাপ্ত নম্বর ৫.৮। ‘ও মোর দরদিয়া’ শুরু থেকেই বেশ ভালো ফল করছে। এই সপ্তাহে ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৭ পেয়ে আট নম্বরে রয়েছে। নয় নম্বরে রয়েছে ‘জোয়ার ভাঁটা’। এই ধারাবাহিক পেয়েছে ৫.৬ নম্বর। দশ নম্বরে রয়েছে স্টার জলসার ধারাবাহিক ‘লক্ষ্মী ঝাঁপি’। ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৩।
টিআরপি তালিকায় এই সপ্তাহে বেশ বদল ঘটেছে। চেনা ছন্দের বাইরে গিয়ে বেশ কয়েকটি ধারাবাহিক উঠে এসেছে টিআরপির সেরা পাঁচে। হাড্ডাহাড্ডি লড়াই চলে ধারাবাহিকের, টিআরপি তালিকায় সেরার সেরা কে হল সেদিকেই নজর থাকে সকলের।

Post Views: 208

Continue Reading

Previous: ট্রাম্পের এইচ-১বি ভিসা আসলে একপ্রকার ‘নলেজ ট্রান্সফার’; জানালো ট্রাম্প শিবির
Next: প্রাক্তন সেনা কর্মী শশীকান্ত হালদারের নাম নেই ভোটার তালিকায় ,চিন্তায় ৮৭ বছরের বৃদ্ধ ও তার পরিবার

সম্পর্কিত গল্প

nabanna

বদলে গেল ‘নবান্ন’-এর রঙ; নিল-সাদা এখন গেরুয়া

Online Desk জুলাই 27, 2026
yhj.png

উত্তর থেকে দক্ষিণ জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

Online Desk জুলাই 27, 2026
cjp.png

ধর্মতলা পুলিশ-সাংবাদিক নিগ্রহে ধৃত বেড়ে ১৪; দুইদিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের

Online Desk জুলাই 26, 2026

You may have missed

black-sea.jpg

কৃষ্ণ সাগরে হামলায় ভারতীয় নাবিকের মৃত্যু, ইউক্রেনের দূতকে তলব নয়াদিল্লির

Online Desk জুলাই 28, 2026
tgpoht.png

নদিয়ায় বড়সড় অভিযান, উদ্ধার ৯০০ লিটার মদ ও ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

Online Desk জুলাই 27, 2026
Baibhab.jpg

সবে তো শুরু ! ১৫ বছরেই সিরিজ সেরা হয়ে জানালেন বৈভব

Online Desk জুলাই 27, 2026
202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.