Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • কানে’র মঞ্চে ছেঁড়া জামা পড়ে কটাক্ষের শিকার উর্বশী রাউটেলা! বললেন ‘আমার মনখারাপ’

কানে’র মঞ্চে ছেঁড়া জামা পড়ে কটাক্ষের শিকার উর্বশী রাউটেলা! বললেন ‘আমার মনখারাপ’

Online Desk মে 20, 2025
sey5r.png

ওঙ্কার ডেস্ক: আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী উর্বশী রাউটেলা। ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে অভিনেত্রীর সাজপোশাক নিয়ে বিপুল হয়েছে সমালোচনাও। তাঁর কোনও সাজই পছন্দ হয়নি অনুরাগীদের। সমাজমাধ্যমের পাতায় উর্বশী সাজ নিয়ে হয়েছেন ট্রোল। তবে লাল গালিচায় হাঁটার পরেও মন খারাপ অভিনেত্রীর। মায়ের জন্য মনখারাপ তাঁর। এত দিন তিনি যেখানেই গিয়েছেন, সব জায়গায় সঙ্গী হয়েছেন মা। কিন্তু এই বছর আর তাঁকে সঙ্গে করে নিয়ে যেতে পারেননি। তাই বার বার মায়ের কথা মনে পড়ছে উর্বশীর। সম্প্রতি এক সাক্ষাৎকারে সে কথাই বললেন অভিনেত্রী।
উর্বশী বলেন, “মা-ই আমার অনুপ্রেরণা। মর্মান্তিক দুর্ঘটনার জন্য হুইলচেয়ারে আটকে তিনি।” চলচ্চিত্রজগতের সঙ্গে যুক্ত নন তাঁর পরিবার। ফলে অভিনয়ে আসা মোটেই সহজ ছিল না। তাঁর এই কঠিন পথে একমাত্র সঙ্গী মা। তাই কান চলচ্চিত্র উৎসবে মা-কে সঙ্গে না নিয়ে আসতে পারার জন্য অনুতপ্ত উর্বশী। প্রসঙ্গত, এই উৎসবে দু’দিন যে পোশাক পরেছিলেন অভিনেত্রী, তা নিয়ে কটাক্ষের মুখে পড়তে হয় অভিনেত্রীকে।
প্রথম দিন তোতাপাখির মতো রংবেরঙের পোশাক পরেছিলেন। হাতেও ধরেছিলেন তোতাপাখি। উৎসবের দ্বিতীয় দিনেও পোশাক-বিপত্তি কিন্তু পিছু ছাড়েনি। আধা স্বচ্ছ পোশাকটি পরে মঞ্চে এসে উপস্থিত দর্শকের উদ্দেশে হাত নাড়তেই বিপত্তি। বাম দিকের বাহুর নীচের অংশ ছেঁড়া! সেটা আবার স্পষ্ট। ব্যস, তারপরেই অভিনেত্রীর সেই ছবি, ভিডিয়ো ভাইরাল। সমাজমাধ্যমে হাসাহাসি শুরু। চর্চা যেন আর পিছু ছাড়ছেই না! নিজের পোশাকে যে বিপত্তি ঘটেছে সেটা তিনিও মুহূর্তে টের পেয়ে যান। যার জেরে হাত না তুলে বিষয়টি সামলানোর চেষ্টা করেছিলেন উর্বশী।

Post Views: 129

Continue Reading

Previous: পারস্য মরুভূমির টিকটিকির প্রজাতি নির্ধারণ করলেন জেডএসআই’র বিজ্ঞানীরা
Next: আলিপুরদুয়ারে গণ্ডারের হামলায় মৃত দুই জনজাতি মহিলা, শোকস্তব্ধ কোদালবস্তি

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.