Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • প্রয়াত সঙ্গীতশিল্পী জুবিন গর্গ, শোকের ছায়া সঙ্গীতমহলে

প্রয়াত সঙ্গীতশিল্পী জুবিন গর্গ, শোকের ছায়া সঙ্গীতমহলে

Online Desk সেপ্টেম্বর 19, 2025
Untitled.png

ওঙ্কার ডেস্ক: সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মর্মান্তিকভাবে পরিণতি, প্রয়াত জুবিন গর্গ। জনপ্রিয় গায়কের মৃত্যুর খবর সামনে আসতেই জোর আলোচনা শুরু হয়েছে তাঁর অসুস্থা নিয়ে। বছর তিনেক আগে জুলাই মাসে মাথায় গুরুতর চোট নিয়ে গুয়াহাটির হাসপাতালে ভর্তি হয়েছিলেন গায়ক। তার পর থেকেই শরীর আরও ভেঙ্গে যায় গায়কের। বহু মঞ্চে ধরা গলায় গান গাইতে দেখা যেত তাঁকে।
প্রসঙ্গত, সেই সময় ডিব্রুগড়ের এক রিসর্টে দুর্ঘটনায় পড়ে গিয়ে মাথায় চোট পান জুবিন। প্রথমে স্থানীয় নার্সিংহোমে ভর্তি করা হলেও, পরে তাঁকে স্থানান্তরিত করা হয় গুয়াহাটির হাসপাতালে। দ্রুত একটি বিশেষ মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছিল। শিল্পীর এমআরআই রিপোর্টে তখন সন্দেহজনক কিছু মেলেনি। চোট গুরুতর হলেও মারাত্মক নয় বলেই জানান চিকিৎসকরা। বলেছিলেন, মৃগীরোগ থাকার ফলে শৌচাগারে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন জুবিন। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে আবারও সেই মাথাতেই গুরুতর চোট পান জুবিন। এরপর সিঙ্গাপুর পুলিশ তাঁকে উদ্ধার করে দ্রুত কাছের একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁকে বিশেষ পর্যবেক্ষণে রেখে চিকিৎসা করা হচ্ছিল। কিন্তু শেষ রক্ষা করা যায়নি।
সঙ্গীতপ্রেমী, সহকর্মী থেকে শুরু করে অগণিত ভক্ত, জুবিন গর্গের এই আচমকা মৃত্যুতে শোকস্তব্ধ। তিন দশকেরও বেশি সময় ধরে অসম এবং ভারতীয় সঙ্গীতের মঞ্চে তিনি ছিলেন এক অনন্য কণ্ঠস্বর। জুবিনকে পরিচিত ছিলেন ‘উত্তর-পূর্বের রকস্টার’ হিসাবেও! ৪০ হাজারেরও বেশি গান রেকর্ড করা হয়েছে তাঁর কণ্ঠে। অহমিয়া, হিন্দি, বাংলা থেকে ইংরেজি, সংখ্যায় এবং বৈচিত্র্যে তিনি ভারতের অন্যতম কণ্ঠশিল্পী তিনি। সিনেমায় অভিনয় করেছেন অহমিয়া ও বাংলা দুই ইন্ডাস্ট্রিতেই। ছবিতে সুরও বেঁধেছেন। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ সঙ্গীতমহল।

Post Views: 102

Continue Reading

Previous: ৭ বছরের শিশুকে ধর্ষণ করে খুন, মৃত্যুদণ্ড দিল আদালত
Next: বালুচিস্তান লিবারেশন আর্মির বিরুদ্ধে পাকিস্তান-চিনের প্রস্তাব আটকাল আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.