Skip to content
জুলাই 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • বালুচিস্তান লিবারেশন আর্মির বিরুদ্ধে পাকিস্তান-চিনের প্রস্তাব আটকাল আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স

বালুচিস্তান লিবারেশন আর্মির বিরুদ্ধে পাকিস্তান-চিনের প্রস্তাব আটকাল আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স

Online Desk সেপ্টেম্বর 19, 2025
IMG-20250919-WA0013.jpg

ওঙ্কার ডেস্ক: রাষ্ট্রসংঘে বালুচিস্তান লিবারেশন আর্মি এবং তাদের আত্মঘাতী গোষ্ঠী মজিদ ব্রিগেডকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণার উদ্যোগ নিয়েছিল পাকিস্তান ও চিন। দাবি করা হয়েছিল, এরা সীমান্ত পেরিয়ে নাশকতা চালায় এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত। সেই যুক্তি খতিয়ে দেখে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বিষয়টি তোলা হলেও শেষপর্যন্ত পথ আটকাল আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স। তিন দেশই জানিয়ে দিয়েছে, প্রমাণের ঘাটতি থাকায় এমন সিদ্ধান্ত এখনই নেওয়া সম্ভব নয়।
রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের ১২৬৭ কমিটির অধীনে তালিবান, আল কায়েদা কিংবা আইসিসের মতো গোষ্ঠী ও তাদের সহযোগীদের ওপর নিষেধাজ্ঞা জারি হয়। পাকিস্তান ও চিন চেয়েছিল বালুচিস্তান লিবারেশন আর্মি ও মজিদ ব্রিগেডকে সেই তালিকায় অন্তর্ভুক্ত করতে। তাদের যুক্তি, সংগঠন দুটি পাকিস্তানের অভ্যন্তরে একাধিক হামলা চালিয়েছে, চিনা বিনিয়োগ ও প্রকল্পকে নিশানা করেছে, এমনকি আত্মঘাতী হামলারও পরিকল্পনা করেছে।
কিন্তু আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্সের তরফে জানানো হয়, এই সংগঠনগুলির সঙ্গে সরাসরি আল কায়েদা বা আইসিসের যোগের সুনির্দিষ্ট প্রমাণ নেই। কেবল অভিযোগের ভিত্তিতে তাদের সন্ত্রাসী সংগঠন ঘোষণা করা সম্ভব নয়। তাই আপাতত পাকিস্তান-চিনের এই প্রস্তাব কার্যকর করা হল না।
কূটনৈতিক মহলের মতে, এই সিদ্ধান্ত পাকিস্তানের জন্য বড় ধাক্কা। তারা বহুদিন ধরেই আন্তর্জাতিক মহলে বালুচিস্তান লিবারেশন আর্মিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করছে। চিনও সেই প্রয়াসকে সমর্থন করেছে কারণ বেলুচ বিদ্রোহীরা প্রায়ই চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর প্রকল্পকে নিশানা করে। ফলে বেইজিংও চাইছিল রাষ্ট্রসংঘে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হোক।

Post Views: 131

Continue Reading

Previous: প্রয়াত সঙ্গীতশিল্পী জুবিন গর্গ, শোকের ছায়া সঙ্গীতমহলে
Next: সাপের মাথা কামড়ে ছিঁড়ে নিল মদ্যপ ব্যক্তি, গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে

সম্পর্কিত গল্প

diamond.jpg

মালিতে ভারতীয় বংশোদ্ভূত হীরে ব্যবসায়ীকে অপহরণ, ৪৪ কোটি দেওয়ার পর মুক্তি

Online Desk জুলাই 27, 2026
e-20.jpg

ইথানল মিশ্রিত পেট্রোলের বিরুদ্ধে আত্মপ্রকাশ ‘ই-২০ জনতা পার্টি’র

Online Desk জুলাই 27, 2026
mera-.png

দেশের জন্য স্বর্ণপদক মিরা বাঈ চানুর; আশায় ভারতের অ্যাথলেটিক্সরা

Online Desk জুলাই 27, 2026

You may have missed

diamond.jpg

মালিতে ভারতীয় বংশোদ্ভূত হীরে ব্যবসায়ীকে অপহরণ, ৪৪ কোটি দেওয়ার পর মুক্তি

Online Desk জুলাই 27, 2026
e-20.jpg

ইথানল মিশ্রিত পেট্রোলের বিরুদ্ধে আত্মপ্রকাশ ‘ই-২০ জনতা পার্টি’র

Online Desk জুলাই 27, 2026
mera-.png

দেশের জন্য স্বর্ণপদক মিরা বাঈ চানুর; আশায় ভারতের অ্যাথলেটিক্সরা

Online Desk জুলাই 27, 2026
death.jpg

কানাডায় ভারতীয় বংশোদ্ভূত তরুণীকে গুলি করে খুন

Online Desk জুলাই 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.