Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সাপের মাথা কামড়ে ছিঁড়ে নিল মদ্যপ ব্যক্তি, গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে

সাপের মাথা কামড়ে ছিঁড়ে নিল মদ্যপ ব্যক্তি, গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে

Online Desk সেপ্টেম্বর 19, 2025
snake.jpg

ওঙ্কার ডেস্ক: এ যেন উলটপূরাণ, সাপের মাথা কামড়ে ছিঁড়ে নিলেন এক মদ্যপ ব্যক্তি! ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের তিরুপতি জেলার থোত্তাম্বেদু মণ্ডলের চিয়াভরমে। শুধু সাপকে কামড়ানো নয়, মৃত সাপটির সঙ্গে ঘুমিয়ে পড়েন তিনি। বর্তমানে ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভেঙ্কটেশ নামে ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন। বাড়ি ফেরার সময় তাঁকে বিষাক্ত সাপটি কামড়ায়। মনে করা হচ্ছে এর পর, ভেঙ্কটেশ সাপটিকে হাত দিয়ে ধরে ফেলে সেটির মাথা কামড়ে ধরেন। পরে মৃত সাপটিকে নিয়ে বাড়ি যান ওই ব্যক্তি। সেটির মৃতদেহের উপর ঘুমিয়ে পড়েন তিনি।

যদিও রাতে তাঁর স্বাস্থ্যের অবনতি হয়। পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাঁকে চিকিৎসার জন্য শ্রীকালহস্তি এরিয়া হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে পরীক্ষা নিরীক্ষা করেন। পরিস্থিতি বুঝে শুক্রবার সকালে উন্নতমানের চিকিৎসার জন্য তাঁকে তিরুপতি রুইয়া হাসপাতালে স্থানান্তর করা হয়। স্থানীয়রা মদ্যপানের অপব্যবহার এবং সাপের কামড় সম্পর্কে সচেতনতার অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। স্বাস্থ্য দফতরের আধিকারিকদের মতে, বিষাক্ত সাপের কামড়ের পর তাৎক্ষণিক চিকিৎসার প্রয়োজন। সতর্ক করে তাঁরা জানিয়েছেন, এই ধরনের বেপরোয়া কাজ মারাত্মক হতে পারে। ঘটনাটি সম্পর্কে বলতে গিয়ে ভেঙ্কটেশের এক প্রতিবেশী বলেন, ‘এটা ভাবা যায় না, কেউ সাপের মাথা কামড়ে নিয়ে তার উপর ঘুমাবে। আমরা তার কর্মকাণ্ড দেখে আক্ষরিক অর্থেই হতবাক।’

Post Views: 154

Continue Reading

Previous: বালুচিস্তান লিবারেশন আর্মির বিরুদ্ধে পাকিস্তান-চিনের প্রস্তাব আটকাল আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স
Next: সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং-এ দুর্ঘটনা, প্রয়াত সঙ্গীতশিল্পী জ়ুবিন গর্গ ! বিভিন্ন মহলে সমবেদনা

সম্পর্কিত গল্প

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

ssws.png

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Online Desk জুলাই 26, 2026
cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.