Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সঙ্গীতশিল্পী জুবিন গর্গের জন্মদিনে এক্স হ্যান্ডেলে পোস্ট মুখ্যমন্ত্রীর

সঙ্গীতশিল্পী জুবিন গর্গের জন্মদিনে এক্স হ্যান্ডেলে পোস্ট মুখ্যমন্ত্রীর

Online Desk নভেম্বর 18, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: আজ সঙ্গীতশিল্পী জুবিন গর্গের জন্মদিন, কিন্তু এই প্রথম জন্মদিন পালনের জন্য তিনি নেই ইহজগতে। মাত্র দু’মাস আগেই তিনি সকলকে ছেড়ে চলে গিয়েছেন। অকালপ্রয়াত সঙ্গীতশিল্পী জুবিন গর্গের মৃত্যুর পর এই প্রথম জন্মদিন। আর এই দিনটিকে স্মরণ করে আবারও তাঁকে শ্রদ্ধায় স্মরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এক্স হ্যান্ডলে পোস্ট করে জুবিনের জীবনের সুরেলা সফরের কথা মনে করান তিনি।
গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে মর্মান্তিক দুর্ঘটনায় আচমকাই প্রাণ হারান অসমপুত্র, জাতীয় স্তরে বিখ্যাত সঙ্গীতশিল্পী জুবিন গর্গ। যদিও তাঁর মৃত্যু নিয়ে এখনও পর্যন্ত রয়েছে সংশয়। দুর্ঘটনা নাকি কোনও ষড়যন্ত্র, তা নিয়ে তদন্ত চলছে। কিন্তু এসবের উর্ধ্বে জুবিনের মতো এক বিস্ময় প্রতিভাকে হারানো এ দেশের সঙ্গীত জগতে অপূরণীয় ক্ষতি, তা অস্বীকার করার কোনও উপায় নেই। তাঁর মৃত্যুর খবর পেয়েও ‘ভাই’ সম্বোধন করে শোক প্রকাশ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। ঠিক দু’মাসের মাথায় জুবিনের জন্মদিনও ভুললেন না তিনি।
মঙ্গলবার সকালে নিজের এক্স হ্যান্ডলে জুবিনের উদ্দেশে বার্তা লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অসীম শ্রদ্ধা আর প্রিয়জন হারানোর শোক। মমতার বার্তা, ‘বিখ্যাত বহুমুখী সঙ্গীত প্রতিভা জুবিন গর্গকে তাঁর জন্মদিনে স্মরণ করছি। তাঁর সুর সমস্ত সীমা ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত বিস্তৃত।’ শিল্পীর মৃত্যু হয় না তিনি বেঁচে থাকেন অনুরাগীদের মনে, থেকে যায় তাঁর কাজ। সীমাবদ্ধ থাকে না তাঁদের জনপ্রিয়তাও। প্রসঙ্গত, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে জুবিনের শেষ ছবি ‘রই রই বিনালে’। তাতেও দর্শকেরা ভালোবাসা জানিয়েছে তাঁর ভক্তরা। পার্থিব জীবন ছেড়ে চলে গেলেও অনুরাগীদের মনে তিনি চিরস্মরণীয়, জীবনের দূত।

Post Views: 196

Continue Reading

Previous: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে এবার আল ফালহ বিশ্ববিদ্যালয়; উঠে আসছে একাধিক জালায়াতির অভিযোগ
Next: সেখ হাসিনার মৃত্যুদন্ডের পর দফায় দফায় অশান্তি বাংলাদেশে; নিয়ন্ত্রণ আনতে রাস্তায় সেনা

সম্পর্কিত গল্প

HANDCUFF.png

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে অন্ডাল থেকে গ্রেপ্তার অন্যতম অভিযুক্ত আফরোজ

Online Desk জুলাই 26, 2026
bishwa-bangla-sarani.png

দুর্গাপুজোর আগেই বদলাতে পারে মহানগরীর একাধিক রাস্তার নাম; বিশ্ববাংলা হতে পারে চৈতন্যপ্রভু!

Online Desk জুলাই 26, 2026
ssws.png

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Online Desk জুলাই 26, 2026

You may have missed

HANDCUFF.png

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে অন্ডাল থেকে গ্রেপ্তার অন্যতম অভিযুক্ত আফরোজ

Online Desk জুলাই 26, 2026
bishwa-bangla-sarani.png

দুর্গাপুজোর আগেই বদলাতে পারে মহানগরীর একাধিক রাস্তার নাম; বিশ্ববাংলা হতে পারে চৈতন্যপ্রভু!

Online Desk জুলাই 26, 2026
20260726022f.jpg

যন্তর মন্তরে আন্দোলনের ইতি, স্বাভাবিক ছন্দে দিল্লি; চালু ইন্টারনেট ও মেট্রো পরিষেবা

Online Desk জুলাই 26, 2026
kiriti.png

আর্থিক প্রতারণায় আটক পুরুলিয়ার ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরীটী আচার্য

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.