ওঙ্কার ডেস্ক: সোশ্যাল মিডিয়ার তারকাদের কটাক্ষ করা এখন হামেশায়ই দেখা যায়। এবার তেমনই কুরুচির মন্তব্যের শিকার হল মাত্র এক বছরের কৃষভি, কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজের কন্যা। যাকে জন্মের পর থেকেই নেটিজেনদের ভালোবাসায় ভরিয়ে দিতেই দেখা গেছে বরাবর। আর এবার সেই ছোট্ট মেয়েকে নিয়েই এক মহিলার অশালীন মন্তব্য নতুন করে বিতর্ক উসকে দিল।
প্রসঙ্গত, শ্রীময়ীর একটি রিল ভিডিও থেকে এই ঘটনার সূত্রপাত। ভিডিওতে দেখা যায়, মায়ের কোলে বসে রয়েছে কৃষভি, তবে মুখটা গম্ভীর। কারণ, মেকআপ আর্টিস্ট তখন শ্রীময়ীর মুখে ব্রাশ চালাচ্ছেন আর সেটা একেবারেই পছন্দ নয় তাঁর। সেই রিলেই নানান মন্তব্য দেখা যায়, “বাচ্চা আদুরে জিনিস, কিন্তু এই বাচ্চাটাকে দেখতে খুব অড লাগে! বাবার কপি। আরেকটা বাচ্চার সঙ্গে হওয়া অন্যায় চোখে ভাসে।”
আর এবার সন্তানকে টেনে এমন মন্তব্যে চুপ থাকেননি শ্রীময়ী। পালটা জবাবে লিখলেন—“অড আপনার মানসিকতা। নিজেকে আয়নায় দেখেছেন কখনও? আয়নাও ভয় পাবে, সে হদিস আপনার নেই।” তার এই কড়া উত্তর মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
