Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • প্রকাশ্যে এল ‘দেরি হয়ে গেছে’, বড় পর্দায় জুটি বাঁধছেন মমতা শঙ্কর ও অঞ্জন দত্ত

প্রকাশ্যে এল ‘দেরি হয়ে গেছে’, বড় পর্দায় জুটি বাঁধছেন মমতা শঙ্কর ও অঞ্জন দত্ত

Online Desk নভেম্বর 17, 2025
dz.png

ওঙ্কার ডেস্ক: অসমাপ্ত প্রেমের গল্প নিয়ে বড় পর্দায় আসছে সপ্তাশ্ব বসুর ছবি ‘দেরি হয়ে গেছে’। এবার প্রকাশ্যে এল এই ছবির ট্রেলার। আবারও বেশ কয়েক বছর পর বড় পর্দায় জুটি বাঁধছেন মমতা শঙ্কর ও অঞ্জন দত্ত।
ছবির ট্রেলারে দেখা গিয়েছে কলেজের রিইউনিয়নে এসেছে ঋষি। দেখা হয় পুরনো বন্ধুদের সঙ্গে। কথায় কথায় জানা যায় তিনি পুলিশে কর্মরত ছিলেন। ছিলেন এনকাউন্টার স্পেশালিস্ট। রিইউনিয়নে এসেই জানতে পারেন তাঁর প্রাক্তন প্রেমিকা সংঘমিত্রার কথা। ঋষির বন্ধু জানায় সংঘমিত্রার স্বামী মারা গিয়েছে। সে এখন বোলপুরে একটি হোমস্টে চালায়। আসল নাম গোপন করে অন্য পরিচয়ে মুখোমুখি হয় প্রাক্তন প্রেমিকার। কিন্তু অতীতে যে ভুল করেছিল ঋষি, সেটা ক্ষমা করে কি বার্ধক্যে ফিরে যাবে সংঘমিত্রা? না ফিরিয়ে দেবে? এই সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে ছবিতে। শেষ পর্যন্ত ছবির নাম কীভাবে স্বার্থকতা পায় তাঁর জন্য অপেক্ষা এখন ছবি মুক্তি পাওয়ার।
প্রথম ১৯৮২ সালে ‘খারিজ’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন মমতা শঙ্কর এবং অঞ্জন দত্ত। আবারও তাঁদের সেই পুরনো জুটি বড় পর্দায় ফিরছে এই ছবির মাধ্যমে। অসমাপ্ত প্রেমের কাহিনির ঝলক প্রকাশ্যে আসতেই যে তা নজর কেড়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। আগামী ২৮ নভেম্বর মুক্তি পাবে ‘দেরি হয়ে গিয়েছে’। ছবির ঝলকে উঠে এসেছে সোনাঝুড়ি হাট, শান্তিনিকেতনের টুকরো ছবি।
প্রসঙ্গত, চলতি বছরের শুরুর দিকে পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় অঞ্জন দত্ত জুটি বেধেছিলেন অপর্ণা সেনের সঙ্গে। সেই ছবিও দর্শক সমান ভালোবাসা দিয়েছিল। বর্তমানে এই পুরনো জুটিকে ফিরে পেয়ে এই নতুন গল্প অনুরাগীরা কেমন জনপ্রিয় করে তোলে এখন তারই অপেক্ষা।

Post Views: 99

Continue Reading

Previous: বাংলাদেশ ট্রাইব্যুনালে ফাঁসির সাজা শেখ হাসিনার ! রায় ঘোষণা হতেই দেশ জুড়ে মিশ্র প্রতিক্রিয়া
Next: সৌদি আরবে ভয়াবহ বাস দুর্ঘটনা; ৪৫ জনের মৃত্যুর খবর জানাছে সৌদি প্রশাসন

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.