Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘দেশু ৭’এ অনির্বাণ ভট্টাচার্য! শুভশ্রীকে পাশে নিয়ে গুঞ্জনেই সিলমোহর দিলেন দেব

‘দেশু ৭’এ অনির্বাণ ভট্টাচার্য! শুভশ্রীকে পাশে নিয়ে গুঞ্জনেই সিলমোহর দিলেন দেব

Online Desk এপ্রিল 11, 2026
FotoJet-1.jpg

ওঙ্কার ডেস্ক: দীর্ঘদিন ধরেই টলিপাড়ায় চর্চার কেন্দ্রে ‘দেশু’র প্রজেক্ট। শুটিং শুরু নিয়ে খবর পাওয়া গেলেও পরিচালক, কাস্ট-সবকিছু নিয়ে তেমনভাবে খোলসা করা হয়নি। অবশেষে সেই অপেক্ষারও অবসান। এবার দেব নিজেই জানালেন, এই ছবির হাত ধরেই তিনি প্রথমবার পরিচালকের ভূমিকায় আত্মপ্রকাশ করবেন। এই ঘোষণার সঙ্গে সঙ্গেই ছবি ঘিরে উত্তেজনাও বেড়েছে দর্শকমনে। কারণ, শুধু পরিচালনাই নয়-চিত্রনাট্যও লিখবেন দেব নিজেই। ফলে ‘দেশু ৭’ তাঁর কেরিয়ারের ‘বিশেষ প্রোজেক্ট’ হতে চলেছে তেমনই ধারণা একাংশের। ফের সকলকে চমকে দিয়ে সুখবর দিলেন দেব।
প্রসঙ্গত, ছবির মূল আকর্ষণ ছিল দেব-শুভশ্রীর জুটির প্রত্যাবর্তন। দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে দেখা যাবে সেই হিট জুটিকে। এই জুটির রসায়ন নিয়ে দর্শকদের আগ্রহ বরাবরই তুঙ্গে, তাই পুজোর মরশুমে তাঁদের ফের একসঙ্গে দেখ্য যাওয়ার খবরে অনুরাগীদের মধ্যে তৈরি হচ্ছে বাড়তি উত্তেজনা। তবে এখানেই শেষ নয় আবারও অনুরাগীদের নিরাশ করেননি দেব, সিলমোহর দিলেন আরও এক খবরে, অনির্বাণ ভট্টাচার্য থাকছেন তাঁদের ছবিতে। নিশ্চিত করা হল, ‘দেশু ৭’-এ গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন অনির্বাণ।
উল্লেখ্য, টলিপাড়ার সাম্প্রতিক ঘটনা এই ছবিকে নতুন মাত্রা দিয়েছে। বিশেষ করে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়এর অকাল মৃত্যু শিল্পীমহলে গভীর প্রভাব ফেলেছিল। সেই ঘটনার পর নিরাপত্তা, কাজের পরিবেশ এবং শিল্পীদের অধিকার নিয়ে নতুন করে আলোচনায় বসেন সকলে। এই আবহেই শিল্পীদের পাশে দাঁড়ানোর কথা বলেছিলেন দেব। সেখানেই তিনি বলেছিলেন, যেসমস্ত অভিনেতারা ব্যান হয়ে আছেন তাঁদের আবারও কাজে ফেরানোর কথা। যেমন কথা তেমন কাজ, নিজের ছবিতেই অনির্বাণ ভট্টাচার্যকে যোগ করলেন দেব।
অন্যদিকে, দেব শুভশ্রীর সম্পর্ক নিয়েও নানা জল্পনা তৈরি হয়েছিল। ফের ‘দূরত্ব’ তাঁদের একসঙ্গে কাজ করার সম্ভাবনা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছিল। যদিও পরবর্তীতে বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা যায় এবং সেই দূরত্ব অনেকটাই কমেছে বলে ইঙ্গিত মেলে। এই পরিস্থিতিতে ‘দেশু ৭’ যেন শুধু একটি ছবি নয়, বরং একাধিক সমীকরণের মেলবন্ধন। পুরনো জনপ্রিয় জুটির প্রত্যাবর্তন, নতুন পরিচালকের সূচনা, তাই এই ছবিটি যে এই বছরের পুজোর অন্যতম বড় আকর্ষণ হতে চলেছে, তা বলাই বাহুল্য।

Post Views: 118

Continue Reading

Previous: বিয়েতে রাজি না হওয়ায় পাত্রীকে এইচআইভি ​​ইনজেকশন যুবকের! মানসিক চাপে অবশেষে আত্মঘাতী তরুণী
Next: হরমুজে ইরানের পাতা মাইনে ধরাশায়ী খোদ তেহরান; বিস্ফোরণ মন্তব্য আমেরিকার

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
DILIP.jpg

চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি, অভিষেককে আক্রমণ দাবাং দিলীপের

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.