Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘এক অধ্যায় সমাপ্তি…..’ সমাজমাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট নীলাঞ্জনার, তবে পাকাপাকিভাবেই বিচ্ছেদের পথে তারকাদম্পতি?

‘এক অধ্যায় সমাপ্তি…..’ সমাজমাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট নীলাঞ্জনার, তবে পাকাপাকিভাবেই বিচ্ছেদের পথে তারকাদম্পতি?

Online Desk ফেব্রুয়ারি 9, 2026
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: দু’ দশকের দাম্পত্যে ইতি। তারপর যাবতীয় ঝড়-ঝামেলার পর নীলাঞ্জনা বর্তমানে ব্যক্তিগত জীবন নিয়ে অনেকটাই স্থির। দুই মেয়ে সারা-জারাকে আঁকড়ে জীবনে নতুন অধ্যায় শুরু করেছেন। নিজের মতো করে প্রযোজনার কাজেও মন দিয়েছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ‘এক অধ্যায় সমাপ্তি’র কথা উল্লেখ করেছেন নীলাঞ্জনা শর্মা। আর সেই পোস্টই যেন যিশু সেনগুপ্তর সঙ্গে তাঁর পাকাপাকি আইনি বিচ্ছেদের জল্পনা উসকে দিয়েছে আবারও। যে পোস্টে মন্তব্য করেছেন টলিপাড়ার আরেক অভিনেত্রী বরখা বিস্তও।
প্রসঙ্গত, নীলাঞ্জনা পোস্টে লেখেন “অর্থহীন বলেই যে কোনও কিছু শেষ হচ্ছে, তেমনটা নয়। বরং সেটা থেকে যা শেখার ছিল, তা শেষ হয়েছে। আর এই অধ্যায়টা শেষ করার সময়ে আমার মনে শুধুই কৃতজ্ঞতা। নীরবেই আমার মধ্যে স্বাধীনচেতা বাড়িয়েছে। আমি নিজের কণ্ঠস্বর খুঁজে পেয়েছি।” পাশাপাশি লিখেছেন, “আমি নিজে কতটা কী পারি, সেটা শিখেছি। এই অধ্যায় আমার মধ্যে সাহস, স্পষ্টতা এবং নিজের প্রতি গভীর আস্থা এনেছে। এই সমাপ্তি আমি শ্রদ্ধা-সহকারে গ্রহণ করছি।”
উল্লেখ্য, এই পোস্টে সরাসরি ডিভোর্সের কথা উল্লেখ করেননি নীলঞ্জনা। তবে একাংশের অনুমান, এবার সম্ভবত আইনিভাবে যিশুর সঙ্গে সম্পর্কে ইতি টানলেন তিনি। অন্যদিকে চব্বিশ সালে যিশু-নীলাঞ্জনার ডিভোর্সের নেপথ্যে তৃতীয়জনের কথা শোনা গিয়েছিল। যদিও সবই আলোচনার পর্যায়ে, তাঁরা এবিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি এখনও পর্যন্ত। তবে বর্তমানে নীলাঞ্জনার এই পোস্ট নিয়ে চর্চা তুঙ্গে সমাজমাধ্যমে।

Post Views: 136

Continue Reading

Previous: রাজস্থানে প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন; ফিরছে রঘুবংশী খুনের স্মৃতি
Next: ‘যে আইন মানুষের প্রাণ নেয় কেড়ে…’, এসআইআর আবহে কবিতায় প্রতিবাদ অভিষেকের

সম্পর্কিত গল্প

HANDCUFF.png

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে অন্ডাল থেকে গ্রেপ্তার অন্যতম অভিযুক্ত আফরোজ

Online Desk জুলাই 26, 2026
bishwa-bangla-sarani.png

দুর্গাপুজোর আগেই বদলাতে পারে মহানগরীর একাধিক রাস্তার নাম; বিশ্ববাংলা হতে পারে চৈতন্যপ্রভু!

Online Desk জুলাই 26, 2026
ssws.png

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Online Desk জুলাই 26, 2026

You may have missed

HANDCUFF.png

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে অন্ডাল থেকে গ্রেপ্তার অন্যতম অভিযুক্ত আফরোজ

Online Desk জুলাই 26, 2026
bishwa-bangla-sarani.png

দুর্গাপুজোর আগেই বদলাতে পারে মহানগরীর একাধিক রাস্তার নাম; বিশ্ববাংলা হতে পারে চৈতন্যপ্রভু!

Online Desk জুলাই 26, 2026
20260726022f.jpg

যন্তর মন্তরে আন্দোলনের ইতি, স্বাভাবিক ছন্দে দিল্লি; চালু ইন্টারনেট ও মেট্রো পরিষেবা

Online Desk জুলাই 26, 2026
kiriti.png

আর্থিক প্রতারণায় আটক পুরুলিয়ার ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরীটী আচার্য

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.