Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • নতুন ধারাবাহিকে নতুন দুই পরিচিত মুখ এবার বাঁধছেন জুটি, স্বস্তিকা-সৌম্যদীপকে আসছে জি বাংলায়

নতুন ধারাবাহিকে নতুন দুই পরিচিত মুখ এবার বাঁধছেন জুটি, স্বস্তিকা-সৌম্যদীপকে আসছে জি বাংলায়

Online Desk ফেব্রুয়ারি 17, 2026
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: দুই টিআরপি টপার একসময় দুই ধারাবাহিকের হিট নায়ক নায়িকা তাঁরা। গুঞ্জন এবার তারাই জুটি বাঁধছেন টেলিপর্দায়। নতুন ধারাবাহিকের হাত ধরে ‘অনুরাগের ছোঁয়া’ ও ‘জগদ্ধাত্রী’র স্বস্তিকা ঘোষ ও সৌম্যদীপ মুখোপাধ্যায় ধরা দেবেন নতুন জুটি হিসেবে। জনপ্রিয় দুই সিরিয়ালই শেষ হয়েছে বেশকয়েক দিন। এবার জি বাংলার পর্দায় নতুন ধারাবাহিকের হাত ধরে দর্শকের দরবারে ফিরতে চলেছেন দু’জন।
নতুন এই ধারাবাহিকের নাম ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’। যা এক লড়াকু মায়ের গল্প বলবে। এক মায়ের লড়াই, সমাজে নিজের মেয়েদের জায়গা তৈরি করা, তাদের বড় করে তোলার গল্প বলবে এই ধারাবাহিক। আর সেই মায়ের চরিত্রে অভিনয় করবেন প্রবীণ অভিনেত্রী সোমা বন্দ্যোপাধ্যায়কে। যিনি একা হাতেই তিন মেয়েকে বড় করে তুলেছেন। আর সেই অন্নপূর্ণার তিন মেয়ের একজন স্বস্তিকা ঘোষ। সৌম্যদীপ ও স্বস্তিকার সাক্ষাৎ, প্রেম একটু একটু করে কীভাবে দানা বাঁধে তা তুলে ধরা হবে নতুন ধারাবাহিকে।
ইতিমধ্যেই হয়ে গিয়েছে ধারাবাহিকের জন্য লুক টেস্ট থেকে প্রোমো শুট। সৌম্যদীপ ও স্বস্তিকা ছাড়াও এই ধারাবাহিকে থাকবেন টলিপাড়ার একঝাঁক পরিচিত মুখ। এখনও অবধি জানানো হয় ঠিক কোন স্লটে সম্প্রচারিত হবে নতুন ধারাবাহিক ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’। এখন দেখার নতুন জুটি সৌম্য-স্বস্তিকা ঠিক কতটা পর্দায় ফের ম্যাজিক দেখাতে পারে।

Post Views: 154

Continue Reading

Previous: যুবসাথী প্রকল্পে অর্থ বিলির পরিসর বাড়ালেন মুখ্যমন্ত্রী, সরকারি ‘বৃত্তিমূলক’ ভাতা পেলেও যুবসাথীর আবেদন করা যাবে
Next: হোস্টেলের করিডর থেকে ঝাঁপ দশম শ্রেণীর ছাত্রের; উঠে এল সহপাঠীর সঙ্গে বচসার অভিযোগ

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.