Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • যুবসাথী প্রকল্পে অর্থ বিলির পরিসর বাড়ালেন মুখ্যমন্ত্রী, সরকারি ‘বৃত্তিমূলক’ ভাতা পেলেও যুবসাথীর আবেদন করা যাবে

যুবসাথী প্রকল্পে অর্থ বিলির পরিসর বাড়ালেন মুখ্যমন্ত্রী, সরকারি ‘বৃত্তিমূলক’ ভাতা পেলেও যুবসাথীর আবেদন করা যাবে

Online Desk ফেব্রুয়ারি 17, 2026
MAMATA-77.jpg

ওঙ্কার ডেস্কঃ যুবসাথী প্রকল্পে ভিড় বাড়ছে। ফর্ম ফিলাপের লাইন ভিড়ে ভিড়ে ছয়লাপ। ভোট মুখী বাংলায় বোনেদের পর ভাইদের সঙ্গে চান বাংলার মুখ্যমন্ত্রী। বাংলার এপ্রান্ত থেকে ও প্রান্ত, বিগত দুই দিন সর্বত্র এক ছবি।
বাংলার বিরোধী শিবির এই দীর্ঘ লাইনকে পশ্চিমবঙ্গের কর্সংস্থানের ‘করুণ ছবি’ হিসাবে দেখাতে চাইলেও তৃণমূল এই লাইনে ভোট বুথের প্রতিবিম্বই দেখছে বলে মত, রাজনৈতিক বিশেষজ্ঞদের।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে লক্ষ্মীর ভান্ডারের মৌখিক প্রতিশ্রুতি দিয়েই খেলা জিতেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর ২০২৬ সালের নির্বাচনের আগে যুবসাথী কার্যকর করতে ময়দানে নেমেছে শাসক দল। সাধারণ ভাবে যুবসাথী পুরুষ-মহিলা সকলের জন্য হলেও লাইনে প্রথম দু’দিনে পুরুষের সংখ্যাই বেশি। বয়সের মানদণ্ড বলে দিচ্ছে, মূলত তরুণ প্রজন্মের জন্যই এই প্রকল্প।
সূত্রের খবর, যদি সরকারি কোনও ‘বৃত্তিমূলক’ ভাতা যেমন, ঐক্যশ্রী, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, কন্যাশ্রী পান, তা হলে যুবসাথী ভাতা পাওয়ার আবেদন করা যাবে।

রাজ্য বাজেটেই যুবসাথী প্রকল্প ঘোষণা করা হয়েছিল। এই খাতে বরাদ্দ করা হয়েছে ৫,০০০ কোটি টাকা! সরকারের তরফে বলা হয়েছিল, মাধ্যমিক পাশ করা পশ্চিমবঙ্গের কর্মহীন যুবক, যুবতীরা এই প্রকল্পের আওতায় থাকছেন। বয়ঃসীমা ২১ থেকে ৪০ বছর। ভোটের আগেই এই প্রকল্প শুরু হবে। ১ এপ্রিল থেকে কার্যকর হবে। কিন্তু লাইন পড়েছে গত রবিবার থেকে।
ভোটের আগে এই প্রকল্পকে কটাক্ষ করেছে বিজেপি। পদ্মশিবিরের বিধায়ক অগ্নিমিত্রা পালের কথায়, ‘‘ভাতার জন্য এই বিশাল লাইন দেখিয়ে দিচ্ছে, পশ্চিমবঙ্গকে কোন অবস্থায় নিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী! ভাবলেও বাঙালি হিসাবে লজ্জা হচ্ছে।’’ সিপিএম নেতা সুজন চক্রবর্তীর কথায়, ‘‘মুখ্যমন্ত্রী তো প্রায়ই বলেন, ডবল-ডবল চাকরি হয়েছে। ২ কোটি নাকি চাকরি দিয়েছেন উনি! যুবসাথীর লাইনে তা হলে কারা?’’

Post Views: 187

Continue Reading

Previous: বিহারে খোলা জায়গায় মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা নীতীশ সরকারের
Next: নতুন ধারাবাহিকে নতুন দুই পরিচিত মুখ এবার বাঁধছেন জুটি, স্বস্তিকা-সৌম্যদীপকে আসছে জি বাংলায়

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.