Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিহারে খোলা জায়গায় মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা নীতীশ সরকারের

বিহারে খোলা জায়গায় মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা নীতীশ সরকারের

Online Desk ফেব্রুয়ারি 17, 2026
meat.jpg

ওঙ্কার ডেস্ক: বিহারে খোলা জায়গায় আর বিক্রি করা যাবে না মাংস। নয়া নির্দেশিকা জারি করল বিহারের নীতিশ কুমারের সরকার। নির্দেশ অমান্য করলে করা হবে মোটা টাকা জরিমানা। প্রসঙ্গত, আগেই এমনটা জানিয়েছিলেন উপ-মুখ্যমন্ত্রী বিজয় সিনহা।

বিহারের নগরোন্নয়ন ও আবাস বিভাগ মঙ্গলবার নির্দেশিকা জারি করে জানিয়েছে, খোলা জায়গায় মাংস বিক্রি করা যাবে না। এর আগে বিহারের উপ-মুখ্যমন্ত্রী বিজয় সিনহা বিধানসভায় ঘোষণা করেছিলেন, খোলা জায়গায় মাংস বিক্রির অনুমতি দেওয়া হবে না বলে। তার পরে এ বার নির্দেশিকা জারি করা হল। শুধু তাই নয় বলা হয়েছে, মাংস বিক্রি করতে হলে সমস্ত বিক্রেতাকে লাইসেন্স নিতে হবে। নিয়ম অমান্য করে খোলা জায়গায় মাংস বিক্রি করলেই কড়া শাস্তির মুখে পড়তে হবে সংশ্লিষ্ট বিক্রেতাকে। নিয়ম ভাঙলে ৫,০০০ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। নির্দেশিকায় বলা হয়েছে, মাংস বিক্রির দোকানে পর্দা বা কালো কাচ দোকানে লাগাতে হবে। যাতে বাইরে থেকে মাংস কাটার দৃশ্য দেখা না যায়। রাস্তার ধারে বা প্রকাশ্যে মাংস ঝুলিয়ে বিক্রি করা যাবে না বলে নির্দেশিকায় জানানো হয়েছে।

শুধু তাই নয়, নয়া নির্দেশিকায় বলা হয়েছে, স্কুল বা ধর্মীয় স্থানের কাছাকাছি মাংস বিক্রি করা যাবে না। নিয়ম ভাঙলে দোকান বন্ধ করে দেওয়া হবে। বিক্রেতাদের এমন জায়গায় বর্জ্য রাখতে হবে যাতে পুরসভার গাড়ি সহজেই তুলতে পারে। জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত বলে মত সরকারের।

Post Views: 122

Continue Reading

Previous: নৌবাহিনী মহড়ায় যোগ দিতে বিশাখাপত্তনমে বৈদেশিক সেনা; উদ্বোধনে থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু
Next: যুবসাথী প্রকল্পে অর্থ বিলির পরিসর বাড়ালেন মুখ্যমন্ত্রী, সরকারি ‘বৃত্তিমূলক’ ভাতা পেলেও যুবসাথীর আবেদন করা যাবে

সম্পর্কিত গল্প

Untitled.png

বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটে রাজধানীতে তৃণমূল ও কংগ্রেস!

Online Desk জুন 8, 2026
Untitled.png

চালু হতে চলেছে যোজনা, দিল্লিতে মুখ্যমন্ত্রী

Online Desk জুন 8, 2026
SUNIL.jpg

হিন্দু ঐক্যে জোর, সংগঠন মজবুত করতে কড়া বার্তা সুনীল বনশলের

Online Desk জুন 8, 2026

You may have missed

Untitled.png

বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটে রাজধানীতে তৃণমূল ও কংগ্রেস!

Online Desk জুন 8, 2026
JAHANGIR.jpg

‘পুষ্পা’র জারিজুরি শেষ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গির খান

Online Desk জুন 8, 2026
Untitled.png

চালু হতে চলেছে যোজনা, দিল্লিতে মুখ্যমন্ত্রী

Online Desk জুন 8, 2026
SUNIL.jpg

হিন্দু ঐক্যে জোর, সংগঠন মজবুত করতে কড়া বার্তা সুনীল বনশলের

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.