Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • শুরু হতে চলছে ‘আজও অর্ধাঙ্গিনী’ ছবির কাজ, শুভ মহরতে হাজির কলাকুশলীরা

শুরু হতে চলছে ‘আজও অর্ধাঙ্গিনী’ ছবির কাজ, শুভ মহরতে হাজির কলাকুশলীরা

Online Desk জুন 15, 2025
WhatsApp-Image-2025-06-15-at-11.16.27-AM.jpeg

ওঙ্কার ডেস্ক: ‘অর্ধাঙ্গিনী’র পরবর্তী পর্ব আসতে চলেছে। গত মে মাসের এক রবিবারে নতুন ছবি আসার ইঙ্গিত সোশাল মিডিয়ায় জানিয়েছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। তাঁর সেই পোস্টের পরেই ছবির অন্যান্য অভিনেতা-অভিনেত্রীরাও আগামী কাজের সুখবর দিয়েছিলেন সোশাল মিডিয়াতে। আর সেই খবর ছড়িয়ে পড়তেই রীতিমতো খুশি হয়েছিলেন সিনেপ্রেমীরা। খুব তাড়াতাড়ি সেই ছবির কাজ শুরু হবে বলে জানিয়েছিলেন পরিচালক। আর সেই মতোই একটু একটু করে এগোচ্ছে ‘অর্ধাঙ্গিনী’র সিক্যুয়েল তৈরির কাজ।
শনিবার নিজের ইনস্টাগ্রাম পেজে ‘অর্ধাঙ্গিনী’র সিক্যুয়েল ‘আজও অর্ধাঙ্গিনী’ ছবির শুভ মহরতের একটি ছবি পোস্ট করেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। সেই পোস্টে তিনি লেখেন, “নতুন ছায়াছবি শুরু। নাম ‘আজও অর্ধাঙ্গিনী’। আপনাদের শুভকামনা ও ভালোবাসা আমাদের প্রেরণা”। এদিন পরিচালকের পাশাপাশি অভিনেত্রী জয়া আহসানও একই ক্যাপশন দিয়ে এই ছবির সঙ্গে তাঁর নতুন পথচলা শুরু হওয়ার কথা জানিয়েছেন। হাতে ক্ল্যাপস্টিক নিয়ে অভিনেত্রী একটি ভিডিও পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রাম পেজে। পরেছেন তাঁর বরাবরের পছন্দের জামদানি। একটি সাদা ও নীল রঙে কাজ করা জামদানিতে এদিন সেজেছিলেন অভিনেত্রী। কলকাতায় রয়েছে হাতে একগুচ্ছ কাজ।
কৌশিক গঙ্গোপাধ্যায়ের বাস্তব জীবনের ‘অর্ধাঙ্গিনী’ চূর্ণী গঙ্গোপাধ্যায় আগের ছবির মতোই এই ছবিতে থাকবেন শুভ্রা চরিত্রে। নতুন ছবিতে মেঘনা, সুমন ও শুভ্রার সম্পর্ক নাকি আরও জোরালো হতে চলেছে তা আগেই জানিয়েছিলেন পরিচালক। এর আগে এই ছবিতে সিংহভাগ জুড়ে ছিল সম্পর্কের টানাপোড়েন। এবারে নাকি সেই সম্পর্কেই আসবে অনেক পরিবর্তন। ১৫ জুন থেকে শুরু হবে ছবির শুটিং।

Post Views: 197

Continue Reading

Previous: সাইপ্রাস, কানাডা এবং ক্রোয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী মোদী
Next: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পাঁচ বছর, স্মৃতিস্মরণে তাঁর পরিবার ও অনুরাগীরা

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.