Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • পাঁচ দশক পর আবারও বড়পর্দায়, দর্শক আরও একবার চাক্ষুস করতে চলেছে সত্যজিৎ রায়ের কালজয়ী ছবি ‘অরণ্যের দিনরাত্রি’

পাঁচ দশক পর আবারও বড়পর্দায়, দর্শক আরও একবার চাক্ষুস করতে চলেছে সত্যজিৎ রায়ের কালজয়ী ছবি ‘অরণ্যের দিনরাত্রি’

Online Desk অক্টোবর 29, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: ফের পর্দায় ম্যাজিক হতে চলেছে সত্যজিৎ রায়ের কালজয়ী ছবি ‘অরণ্যের দিনরাত্রি’ দিয়ে। পাঁচ দশক পর আরও একবার বড়পর্দায় ফিরছে এই ছবি। কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর এবার আরও একবার গোটা দেশে মুক্তি পেতে চলছে এই ছবি।
জানা গিয়েছে, দক্ষিণ কলকাতার প্রিয়া সিনেমা হলে এই ছবির পুনরুদ্ধার হওয়া সংস্করণটি ইংরেজি সাবটাইটেলসহ বড়পর্দায় মুক্তি পাবে চলতি বছরের আগামী মাসে, ৭ নভেম্বর। তবে শুধুই প্রিয়া সিনেমাহলেই এই ছবি দেখার সুযোগ মিলবে তেমন নয়। জানা যাচ্ছে ৭ নভেম্বর বড়পর্দায় মুক্তির পর এই ছবি দেখানো হবে গোটা সপ্তাহ জুড়ে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। তবে এখানেই শেষ নয়, একইসঙ্গে মুক্তি পাবে তার পরের সপ্তাহে সত্যজিৎ রায়ের আর এক কালজয়ী ছবি ‘নায়ক’। যা চলচ্চিত্র উৎসব শেষ হওয়ার পরের সপ্তাহ জুড়ে দেখান হবে। প্রসঙ্গত, নিজের সোশাল মিডিয়া হ্যান্ডলে প্রিয়া সিনেমায় ফের ‘অরণ্যের দিনরাত্রি’ ছবি প্রদর্শনের খবর ভাগ করে নিয়েছেন এই হলের কর্ণধার অরিজিৎ দত্ত। নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘অবশ্যই বড়পর্দায় সবার এই ছবি আবারও দেখা উচিত। ৭ নভেম্বর থেকে বড়পর্দায় ফের মুক্তি পাবে এবং জাতীয় স্তরে এই ছবি দেখা যাবে।’
অরিজিৎ দত্ত বলেন, “কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই ছবি প্রদর্শিত হবে। আর সেই কারণেই বিশেষ অতিথি হিসেবে বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুরকে আমন্ত্রণ জানানো হয়েছে। একইসঙ্গে তাঁকে এই প্রেক্ষাগৃহে নতুনভাবে এই ছবি মুক্তির জন্যও প্রিয়া সিনেমাহলে আমন্ত্রণ জানানো হয়েছে।” চলতি বছর কান চলচ্চিত্র উৎসবে ‘অরণ্যের দিনরাত্রি’ ছবির সংস্করণ প্রদর্শিত হয়েছিল। এই ছবির মুগ্ধতায় আজও আচ্ছন্ন দর্শকমহল। পাঁচ দশক পেরিয়েও সত্যজিৎ রায়ের কালজয়ী এই ছবি দেখার জন্য দর্শক একইভাবে কৌতুহলী। তা দেশ হোক বা বিদেশ। কান চলচ্চিত্র উৎসবে এই ছবির বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন শর্মিলা ঠাকুর, সিমি গেরিওয়াল দু’জনেই।

Post Views: 160

Continue Reading

Previous: ত্রিপুরা ম্যাচে বাংলার ক্যাপ্টেন্সি করবেন সৌরভের প্ৰিয় অভিষেক পোড়েল
Next: রাজধানিতে দূষণ রুখতে ব্যর্থ প্রযুক্তিগত পদক্ষেপ ‘ক্লাউড সিডিং’; তবুও দিল্লির বাতাসের গুনমানে উন্নতি

সম্পর্কিত গল্প

Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
mamata-kalighha.jpg

সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপিকে চেপে ধরতে কৌশলী মমতা, সিজেপির সমর্থনে সোমে দিল্লি যাচ্ছেন তৃণমূল নেত্রী

Online Desk জুলাই 24, 2026

You may have missed

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.