Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • পুজোর আগেই ছবি মুক্তি নিয়ে বৈঠকে পরিচালক প্রযোজক ও অভিনেতারা, সমাধান মিলল কি?

পুজোর আগেই ছবি মুক্তি নিয়ে বৈঠকে পরিচালক প্রযোজক ও অভিনেতারা, সমাধান মিলল কি?

Online Desk আগস্ট 21, 2025
InShot_20250821_165054047.jpg

ওঙ্কার ডেস্ক: প্রতি বছরের মতো এ বারও শারদীয়ায় মুক্তি পাচ্ছে বাংলার একগুচ্ছ ছবি। বড় পর্দার দর্শকদের জমাটি বিনোদন দিতে আসছে ‘রঘু ডাকাত’, ‘দেবী চৌধুরানী’, ‘রক্তবীজ ‘২ এবং ‘যত কাণ্ড কলকাতাতেই’। এদিন প্রেক্ষাগৃহ ও শো টাইমিং নিয়ে পাওয়া নিয়ে যাতে কোনওরকম সমস্যা না হয় এই চার ছবির প্রযোজকদের মধ্যে, সেই নিয়ে বৈঠক ডাকা হয়েছিল। মন্ত্রী অরূপ বিশ্বাসের তৈরি করা কমিটিতে, সভাপতি হলেন ইম্পা-র সভাপতি পিয়া সেনগুপ্ত। এই কমিটিতে বহু প্রযোজক, পরিবেশক, নিবেদক, প্রেক্ষাগৃহের কর্ণধারেরা রয়েছেন। দক্ষিণ কলকাতার এক অভিজাত ক্লাবে ডাকা এই বৈঠকে হাজির হয়েছিলেন পুজোয় আগত এই চার বাংলা ছবির অন্যতম প্রযোজক দেব, শতদীপ সাহা, শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং ফিরদৌসুল হাসান। তাঁরা ছাড়াও ছিলেন প্রযোজক রাণা সরকার, নবীন চৌখানি, প্রমুখেরা।
বৈঠকশেষে তা জানালেন পিয়া সেনগুপ্ত জানান, এদিনের বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সমস্যা সমাধানের প্রয়াসের দিকে প্রথম ধাপ এগোনো গিয়েছে। “একসঙ্গে, একজোট হয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই চারটি ছবিই মুক্তি পাবে। কারণ বাংলা ছবিকে আমাদের অগ্রাধিকার দিতে হবে। বছরভর রাজ্যের সব প্রেক্ষাগৃহে অন্তত একটি প্রাইম টাইম শো-এ চালাতে হবে বাংলা ছবি। সেই বিষয়টিকেও ভাবনায় রাখতে হয়েছে আমাদের।”
বিষয়টি নিয়ে অনীক দত্তের যত কাণ্ড কলকাতাতেই ছবির প্রযোজকের পাশাপাশি তিনি ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি- ফিরদৌসুল হাসান বলেন, “দেখুন, একদিনে তো সব সমস্যার সমাধান হয় না। তাই এখনই বলব না, সব সমস্যা, মিটে গিয়েছে। কিন্তু হ্যাঁ, যা হল তা অত্যন্ত ইতিবাচক। এই সমাধানের জন্য অবশ্য দীর্ঘ, বিস্তারিত আলোচনা প্রয়োজন। কারণ এতে শুধু বাংলা ছবির প্রযোজকের স্বার্থ জড়িয়ে থাকে না, থাকে হল মালিক, পরিবেশকদেরও। তবে এবারের পুজো যেহেতু আর বেশিদিন বাকি নেই…এছাড়া বহুদিন ধরে আমরা চার প্রযোজকই নানান পরিকল্পনা নিয়ে এই সময়ে আমাদের ছবিমুক্তির পরিকল্পনা করেছি , তাই এক্ষেত্রে এই চার ছবির মুক্তির তারিখ পিছোচ্ছে না। রইল এবার শো টাইমিং। দেখুন, সেটা তো প্রেক্ষাগৃহের মালিকদের উপর অনেকটাই নির্ভর করছে। আসলে, সমাধান করতেই হবে এই মানসিকতা আমাদের সবার রাখতে হবে। তাহলেই সব সম্ভব। ঠিক উপায় বেরিয়ে আসবে।

Post Views: 160

Continue Reading

Previous: আবারও টিআরপি তালিকার প্রথম স্থান দখল করলো পরশুরাম, সেরা ১০’ এ কোন ধারাবাহিক?
Next: মোদীর চিন সফরের আগে অগ্নি-৫ মিসাইল এর পরীক্ষামূলক উৎক্ষেপণ ভারতের

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.