Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • রুদ্রনীল ঘোষের পোস্টে পাল্টা দিলেন স্বরূপ বিশ্বাস, সাংবাদিক বৈঠকে দেখালেন একাধিক তথ্য!

রুদ্রনীল ঘোষের পোস্টে পাল্টা দিলেন স্বরূপ বিশ্বাস, সাংবাদিক বৈঠকে দেখালেন একাধিক তথ্য!

Online Desk নভেম্বর 22, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: সম্প্রতি টেকনিশিয়ানদের পক্ষ থেকে ডাকা হয়েছিল সাংবাদিক বৈঠক। টেকনিশিয়ানের সসদ্য ছাড়াও এদিন ফেডারেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি স্বরূপ বিশ্বাস। এদিনের বৈঠকে বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করা হয়, অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়সহ আরও ১৩জন পরিচালকের করা ফেডারেশনের বিরুদ্ধে মামলা থেকে পরমব্রতর মামলা তুলে নেওয়ার প্রসঙ্গও এদিন আরও একবার উল্লেখ করা হয়। এদিনের বৈঠকে উঠে আসে অভিনেতা রুদ্রনীল ঘোষের করা সমাজমাধ্যমে পোস্টের কথাও।
নিজে টাকা বাকি রেখে উল্টে ফেডারেশনের নামে সোশ্যাল মিডিয়ায় কুৎসা ছড়াচ্ছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ! এদিনের সাংবাদিক বৈঠক করে এবার এই অভিযোগ করলেন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস। এদিন সাংবাদিক বৈঠকে রীতিমতো তথ্য দিয়ে তিনি অভিযোগ করেন, টেকনিশিয়ানদের প্রায় ১৯ লক্ষ টাকা দু’বছর ধরে রুদ্রনীলের কাছে বাকি পড়ে রয়েছে।
উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় রীতিমতো পোস্ট করে রুদ্রনীল অভিযোগ করেন টালিগঞ্জের কিছু লোকের কারণে নাকি শুটিং বন্ধ হচ্ছে। রুদ্রনীলের একের পর এক অভিযোগের জবাবে তথ্য তুলে ধরেন ফেডারেশনের সভাপতি। অভিযোগ, গত প্রায় দুবছর ধরে রুদ্রনীল ঘোষের প্রোডাকশন সংস্থা ফেডারেশনের টেকনিশিয়ানদের প্রায় পাঁচ লক্ষ টাকার বকেয়া মেটায়নি। ফেডারেশন বারবার মেল পাঠিয়েছে, যোগাযোগ করেছে — কিন্তু টাকা মেলেনি। এখানেই শেষ নয়, ১৮ নভেম্বর অঙ্কুশ আগরওয়াল নামে ব্যক্তি ফেডারেশন দফতরে লিখিত অভিযোগে জানিয়েছেন, অঙ্কুশ আগরওয়াল ও প্রান্তিক গায়েন নামে দুই ব্যক্তি প্রায় ১৯,২৫,০০০টাকা রুদ্রনীলের প্রোডাকশন সংস্থাকে দিয়েছিলেন। কিন্তু সেই টাকা তাঁরা ফেরত পাননি বলে অভিযোগ। রুদ্রনীলের বিরুদ্ধে পদক্ষেপ করতে ফেডারেশনকে অনুরোধ করেছেন অঙ্কুশ।
এবং সবশেষে স্বরূপ বিশ্বাস বলেন, “আমরা মর্মাহত— কারণ আজ রুদ্রনীল যে খ্যাতির শিখরে পৌঁছেছেন, সেটি কলাকুশলীদের কাঁধে চড়ে হয়েছে।”

Post Views: 276

Continue Reading

Previous: নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে বাড়ছে তাপমাত্রা, কবে পড়বে জাকিয়ে শীত?
Next: “ডোলা রে ডোলা” জিতেছিল জাতীয় পুরস্কার! টানা ১৫ দিন মাটিতে শুয়ে সরোজ খান নির্দেশ দিয়েছিলেন মাধুরী-ঐশ্বর্যাকে

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.