ওঙ্কার ডেস্ক: বৃহস্পতিবার মানেই বিনোদন প্রিয় সকলের চোখ থাকে টিআরপি তালিকার দিকে। সেই মত এই সপ্তাহেরও ধারাবাহিকের সাপ্তাহিক ফলাফল চলে এসেছে। এবারের সেরা তিনে রয়েছে প্রতি সপ্তাহের মতোই চমক। কে হল এই সপ্তাহে সেরার সেরা? কে হারাল কোন ধারাবাহিক ছিটকে গেল সেরা পাঁচ অথবা দশ থেকে চলুন দেখা যাক।
পরপর দুই সপ্তাহে প্রথম স্থান হারানোর পর এবার এই সপ্তাহে স্বমহিমায় ‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিক। এই সপ্তাহে ৭.১ রেটিং পেয়ে প্রথম স্থান দখল করেছে এই ধারাবাহিক। দ্বিতীয় স্থানে যৌথভাবে রয়েছে ‘রাজরাজেশ্বরী রানি ভবানী’ ও ‘চিরসখা’, তাদের প্রাপ্ত রেটিং ৬.৬। তৃতীয় স্থানে রয়েছে জি বাংলার ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিক, পেয়েছে ৬.৫ রেটিং। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে ‘পরিণীতা’ ও ‘রাঙ্গামতী তীরন্দাজ’ পেয়েছে ৬.২ রেটিং।
এই সপ্তাহে সেরা দশের মধ্যে জায়গা করে নিয়েছে ফুলকি ধারাবাহিক। সপ্তম স্থানে রয়েছে চিরদিনই তুমি যে আমার। অষ্টম স্থানে রয়েছে ‘আমাদের দাদামণি’। নবম স্থানে রয়েছে যৌথভাবে ‘অনুরাগের ছোঁয়া’ ও ‘গৃহপ্রবেশ’ এই দুই ধারাবাহিক। দশম স্থানে রয়েছে ‘কথা’।
টিআরপি তালিকায় কে কাকে ছাপিয়ে যাবে তা বলা বাহুল্য। তবে এই তালিকার দৌঁড়ে থাকে সব ধারাবাহিক। এখন অপেক্ষা আবার পরের সপ্তাহের দেখা যাক পরশুরাম তার নিজের জায়গা ধরে রাখতে সক্ষম হয় কি না।
