Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • প্রথমস্থানে বাজিমাত পরশুরামের, প্রথম পাঁচেও বেশ কয়েকটি ধারাবাহিক, সেরা ১০’এ কারা?

প্রথমস্থানে বাজিমাত পরশুরামের, প্রথম পাঁচেও বেশ কয়েকটি ধারাবাহিক, সেরা ১০’এ কারা?

Online Desk জানুয়ারি 8, 2026
FotoJet.jpg

ওঙ্কার বাংলা: ‘পরশুরাম আজকের নায়ক’ যেন প্রতি সপ্তাহে ঘোল খাওয়াচ্ছে অন্যান্য ধারাবাহিকদের। বেঙ্গল টপার খেতাব হাতছাড়া করতে নারাজ এই মেগা! হাড্ডাহাড্ডি লড়াই চলছে বেশ কয়েকটি মেগার মধ্যেও। এই সপ্তাহেও টিআরপি তালিকায় সেরা ১০-এ রয়েছে কোন কোন ধারাবাহিক?
‘পরশুরাম আজকের নায়ক’ এই সপ্তাহেও প্রথম স্থানে রয়েছে বিগত বেশ কয়েক সপ্তাহের মতোই। এই ধারাবাহিক শুরু থেকেই সেরা পাঁচে নিজের জায়গা ধরে রেখেছে। এই সপ্তাহে ধারাবাহিক পেয়েছে ৭.৩ নম্বর। দ্বিতীয় স্থানে রয়েছে এক নয়, দু’টি ধারাবাহিক, হাড্ডাহাড্ডি লড়াই চলছে ‘রাঙামতী তীরন্দাজ’ এবং ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’র মধ্যে। এই দুই ধারাবাহিকই প্রাপ্ত নম্বর ৭.২। কেবল দ্বিতীয় স্থানে নয়, তৃতীয় স্থানেও রয়েছে দু-দু’টো ধারাবাহিক। ৭.১ নম্বর পেয়ে চলতি সপ্তাহে টিআরপি তালিকার তিন নম্বরে রয়েছে ‘ও মোর দরদিয়া’ এবং ‘পরিণীতা’। চতুর্থ স্থানে রয়েছে ‘তারে ধরি ধরি মনে করি’। পল্লবী শর্মার নতুন মেগাও প্রথম থেকেই যে চমক দেখাচ্ছে গল্পে, তেমনই টিআরপি তালিকাতেও সেরা পাঁচে জায়গা এক প্রকার পাকা করে নিয়েছে। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৮। পাঁচে রয়েছে আরও এক ধারাবাহিক ‘লক্ষ্মী ঝাঁপি’। এই সপ্তাহে প্রাপ্ত নম্বর ৬.৪।
ছয় নম্বরে রয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’। জিতু কামাল এবং শিরিন পাল অভিনীত ধারাবাহিকটি পেয়েছে ৬.০। তবে ছয় নম্বরে কেবল ‘চিরদিনই তুমি যে আমার’ নয়, রয়েছে ‘আমাদের দাদামণি’ ধারাবাহিকও। সাত নম্বরে রয়েছে ‘কম্পাস’। আট নম্বরে যৌথ ভাবে স্টার জলসা এবং জি বাংলার দুই ধারাবাহিকই রয়েছে। ‘চিরসখা’ এবং ‘জোয়ার ভাঁটা’ পেয়েছে ৫.৮। নয় নম্বরে রয়েছে ‘তুই আমার হিরো’। তালিকার শেষে দশ নম্বরে ‘কনে দেখা আলো’ জায়গা গেল।
নতুন পুরনো ধারাবাহিক মিলিয়ে এবারের টিআরপি তালিকা বেশ চমকে দিয়েছে সকলকে। তবে আগামীতে টিআরপি তালিকায় কার জায়গা অক্ষুন্ন থাকে এখন সেটাই দেখার।

Post Views: 97

Continue Reading

Previous: ৩ সন্তানের মা, কবি, মার্কিন মুলুকে তাঁকে গুলি করে খুন ইমিগ্রেশন এজেন্টের
Next: কানপুরে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ পুলিশকর্মী এবং সাংবাদিকদের বিরুদ্ধে

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.