ওঙ্কার ডেস্ক: সংবাদমাধ্যম থেকে নেতদুনিয়া বর্তমানে চর্চায় মোহিত সুরিরর নতুন সিনেমা ‘সাঁইয়ারা’। নতুন দুই নায়ক, নায়িকাকে দেখা গিয়েছে এই সিনেমায়। তাঁদের অহন পাণ্ডে ও অনীত পাড্ডা। মুক্তির সঙ্গে সঙ্গেই এই সিনেমা সারা ফেলে দিয়েছে সঙ্গে সঙ্গে একাধিক ছবির রেকর্ডও ভেঙে দিয়েছে। ইতিমধ্যেই প্রথম সপ্তাহের শেষে এই ছবি ছুঁয়ে ফেলেছে ১০০ কোটির লক্ষ্যমাত্রা। দর্শকদের সঙ্গে সঙ্গে, বিভিন্ন তারকারাও এই সিনেমার প্রশংসা করেছেন। দর্শকেরা একবার নয়, একাধিকবার দেখতে যাচ্ছেন এই সিনেমা। আর এরপর থেকেই অনেকেরই প্রশ্ন জেগেছে এই ছবির নায়ক নায়িকা কত পারিশ্রমিক পেয়েছেন?
এই ছবির জেরে অহন এবং অনীত, রাতারাতি তারকা হয়ে গিয়েছেন। তবে তাঁদের পারিশ্রমিক নিয়ে এখনও সেভাবে কোনও তথ্য সামনে আসেনি। তবে বিভিন্ন জায়গা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, অনেকে আন্দাজ করে নিচ্ছেন অহন ও অনীত কত পারিশ্রমিক পেতে পারেন। যখন বড় এবং নামী প্রোডাকশন হাউসের অধীনে নতুন মুখদের লঞ্চ করা হয়, তখন সাধারণত তাঁরা ৩-৫ কোটি টাকা পারিশ্রমিক পান। যদিও অহন তারকা সন্তান। সম্পর্কে তিনি চাঙ্কি পাণ্ড-র ভাইপো। সেই কারণে অনেকে মনে করছেন, তিনি এর থেকেও কিছুটা বেশি পারিশ্রমিক পেতে পারেন । তবে এই খবরে সত্যতা কেউ জানাননি।
অনেকে ভাবতেই পারেননি যে, এই সিনেমা বক্সঅফিসে এতটা জনপ্রিয়তা পাবে। শুধু তাই নয়, অহন ও অনীতের অভিনয় যথেষ্ট পছন্দ হয়েছে দর্শকদের। রবিবার এই সিনেমা ছুঁয়ে ফেলেছে ১০০ কোটির লক্ষ্যমাত্রা। রবিবার পর্যন্ত ‘সাঁইয়ারা’ মোট আয় করেছে ১০১ কোটি । মনে করা হচ্ছে, গোটা বিশ্বজুড়ে এই সিনেমার আয় ১০৫ থেকে ১০৮ কোটি পর্যন্ত হতে পারে।
