Skip to content
এপ্রিল 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বিজেপিশাসিত রাজ্যে বাঙালি বিতাড়নের বিরুদ্ধে একুশের মঞ্চ থেকে সরব মুখ্যমন্ত্রী

বিজেপিশাসিত রাজ্যে বাঙালি বিতাড়নের বিরুদ্ধে একুশের মঞ্চ থেকে সরব মুখ্যমন্ত্রী

Online Desk জুলাই 21, 2025
mamata.jpeg

নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: বিজেপিশাসিত রাজ্যগুলিতে বাঙালিদের উপর নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। যা নিয়ে গত ১৬ জুলাই কলকাতার কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার এই বিষয়ে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে আরও একবার সরব হলেন নবাংলারা মুখ্যমন্ত্রী। এদিন শহিদ দিবস উদযাপন মঞ্চ থেকে বিজেপিকে নীসানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার ভাষণের মাঝে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, ‘বিজেপির চক্রান্ত তো চলছে, নির্বাচন কমিশনের ষড়যন্ত্র চলছেই। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে। গদি মিডিয়া আজকের বাংলার মানুষের কথা বলে না, দুর্যোগের কথা বলে না, দুর্ভোগের কথা বলে না, অত্যাচারের কথা বলে না। চক্রান্তের কথা বলে না, ষড়যন্ত্রের কথা বলে না, উন্নয়নের কথা বলে না। আগের বার বিদ্যাসগরের মূর্তি ভেঙেছিল, আর এবার ইলেকশনের আগে এই দেখুন প্রথম সার্কুলার ভারত সরকারের। এটা আমাদের রাজ্যে পাঠায়নি, বিজেপি রাজ্যগুলিকে পাঠিয়েছে, যে এক মাসের জন্য যাকেই সন্দেহ হবে ডিটেনশন ক্যাম্পে আটকে রাখতে পারবে।’

মমতা বন্দ্যোপাধ্যায় আরও অভিযোগ করে বলেন, ‘আজকের এক হাজারের বেশি লোক কাউকে বাংলাদেশে নিয়ে গেছে, কাউকে রাজস্থানের জেলে ঢোকানো হয়েছে, কাউকে উত্তরপ্রদেশে, কাউকে ছত্তিশগড়ে, কাউকে মধ্যপ্রদেশে, এমনকি ওড়িশা পর্যন্ত।’ চলতি বছরের ২ মে এই বিজ্ঞপ্তি কেন্দ্রীয় সরকারের তরফে দেওয়া হয়েছিল বলে জানান তিনি। রাজনৈতিক ভাবে বিজেপিকে পরাস্ত করার হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Post Views: 203

Continue Reading

Previous: অপারেশন সিঁদুর ঘিরে বাদল অধিবেশনের প্রথম দিনেই টানটান বিরোধিতা, স্লোগানে স্তব্ধ লোকসভা
Next: সপ্তাহান্তে ইতিমধ্যেই ১০০ কোটির ব্যবসা করেছে ‘সাঁইয়ারা’, নতুন ছবির প্রশংসায় বলি অভিনেতা-অভিনেত্রীরা

সম্পর্কিত গল্প

mamata-dharna.jpg

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
baby-deadbody.png

ফোন ফ্যাক্টরিতে সন্তান প্রসব! লোক্লজ্জার ভয়ে নিজের হাতে গলা কেটে খুন সদ্যজাতকে

Online Desk এপ্রিল 23, 2026

You may have missed

mamata-dharna.jpg

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026
voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
hgf

প্রথম দফায় বঙ্গে রেকর্ড! বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ

Online Desk এপ্রিল 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.