Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • জনশূণ্য স্টুডিও, টলিপাড়ায় কার্যকর কর্মবিরতি

জনশূণ্য স্টুডিও, টলিপাড়ায় কার্যকর কর্মবিরতি

Online Desk এপ্রিল 7, 2026
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: মঙ্গলবার সকাল থেকেই জনশূণ্য কলকাতার বিভিন্ন স্টুডিও। আর্টিস্ট ফোরামের বিজ্ঞপ্তি অনুযায়ী শুরু হল শিল্পীদের কর্মবিরতি। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যুর তদন্তের দাবিতে ৭ এপ্রিল থেকে কর্মবিরতির ডাক দেওয়া হয়। ওই দিনটি ‘ওয়ার্কিং ডে’ হিসেবে চিহ্নিত থাকলেও টেকনিশিয়ানস স্টুডিওতে সব ধরনের শুটিং ও কাজ বন্ধ রাখা হবে, বলেই খবর। সোমবার আর্টিস্ট ফোরামের তরফ থেকে একটি বিবৃতি জারি করে এদিন সকাল ১০টায় সমস্ত সদস্যকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই শিল্পীরা হাজির হয়েছেন টেকনিশিয়ানস স্টুডিওতে। সেখানে উপস্থিত রয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তি, সুদীপ্তা চক্রবর্তী, শ্রীলেখা মিত্র, অম্বরিশ ভট্টাচার্য, বনি সেনগুপ্ত, পার্নো মিত্র, শ্বেতা ভট্টাচার্য, অনিন্দ্য চট্টোপাধ্যায়, রুবেল দাস, জয়জিৎ বন্দ্যোপাধ্যায়, অনন্যা চক্রবর্তী, পিয়া সেনগুপ্তসহ অন্যান্য অভিনেতা-অভিনেত্রীরা।
উপস্থিত অভনেতা অভিনেত্রীরা জানান তাঁরা সকলেই এই কর্মবিরতির পক্ষে। শিল্পীদের নিরাপত্তা সুরক্ষিত করার জন্যই তাঁদের এই কর্মবিরতির ডাক। শিল্পীদের আক্ষেপ একটা প্রাণ চলে যাওয়ার পরেও তাদের প্রতিবাদ ও দাবি জানাতে হচ্ছে এই নিরাপত্তার জন্য। তাঁরা আশা করছেন আজ কিছু ফল হয়তো পাওয়া যেতে পারে। তবে এখনও পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না এই কর্মবিরতি কতদিনের জন্য বহাল থাকবে। আর্টিস্ট ফোরামের এই সিদ্ধান্ত কি আদতেই শিল্পীদের পক্ষে কোনও সুরাহা হল কি না সেই উত্তরের দিকে তাকিয়ে সকলে।
উল্লেখ্য, তালসারিতে ‘ভোলে বাবা পার কারেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়েই ২৯ মার্চ প্রাণ হারান অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই আর্টিস্ট ফোরাম এবং প্রিয়াঙ্কা সরকার রিজেন্ট পার্ক ও তালসারি থানায় এফআইআর করেছেন। অন্যদিকে, প্রযোজনা সংস্থার তরফে সদুত্তর না পাওয়ায় মঙ্গলবার অর্থাৎ ৭ এপ্রিল থেকে কর্মবিরতির ডাক দিয়েছেন আর্টিস্ট ফোরাম, টেকনিশিয়ান ও ফেডারেশনের সদস্যরা, সঙ্গে রয়েছেন অভিনেতা-অভিনেত্রীরা। ইতিমধ্যেই সেই সিদ্ধান্তের পথে হাঁটছেন শিল্পীরা। মঙ্গলবার সকাল থেকেই বন্ধ একাধিক স্টুডিও।

Post Views: 126

Continue Reading

Previous: আমেরিকার নজর ইরানের রেলে, ট্রেন ব্যবহার করা থেকে বিরত থাকতে পরামর্শ কতৃপক্ষের
Next: বিজেপি নেতার সঙ্গে মনোজের সম্পর্ক ফাঁস করল তৃণমূল! ছবি প্রকাশ করে নিশানা সিইও-কে

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.