Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ‘ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করে ইউরোপ নিজের বিরুদ্ধে যুদ্ধে অর্থ ঢালছে’: ট্রাম্প প্রশাসন

‘ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করে ইউরোপ নিজের বিরুদ্ধে যুদ্ধে অর্থ ঢালছে’: ট্রাম্প প্রশাসন

Online Desk জানুয়ারি 27, 2026
20251207_224204.jpg

ওঙ্কার ডেস্ক: ভারতের সঙ্গে মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য চুক্তি করতে চলেছে। এই আবহে এই চুক্তিকে কটাক্ষ করল ট্রাম্প প্রশাসন। মার্কিন যুক্তরাষ্ট্রের সতর্ক বার্তা, ভারতের সঙ্গে ‘বাণিজ্য চুক্তি’ করে ইউরোপ নিজেই নিজের বিরুদ্ধে ‘যুদ্ধে’ অর্থায়ন করছে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, ইউরোপ মস্কোর সঙ্গে সরাসরি জ্বালানি তেল বাণিজ্য কমালেও ভারতে পরিশোধিত রুশ তেল কেনার মাধ্যমে পরোক্ষভাবে তারা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মদত দিচ্ছে। উল্লেখ্য, রাশিয়ার সঙ্গে বাণিজ্য করার কারণে নয়াদিল্লির পণ্যে অতিরিক্ত শুল্ক চাপিয়েছে ওয়াশিংটন।

বেসেন্ট যুক্তি দিয়েছেন, মস্কোর জ্বালানি বাণিজ্যকে ধাক্কা দিতে ওয়াশিংটন চাপ বজায় রাখলেও, ইউরোপ আন্তর্জাতিক তেল বাণিজ্যের ফাঁকফোকর থেকে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে। উল্লেখ্য, ট্রাম্প প্রশাসন ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে, যার মধ্যে ২৫ শতাংশ শুল্ক শুধু রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য। তাঁর দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া-ইউক্রেন সংঘাত থামাতে চেষ্টা করছেন। তিনি যুদ্ধ থামানোর জন্য আলোচনা করেছেন। শুধু তাই নয়, মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয়দের চেয়ে অনেক বড় ত্যাগ স্বীকার করেছে বলে দাবি করেন তিনি।

সংবাদ মাধ্যমকে বেসেন্ট বলেন, ‘আমরা রুশ তেল কেনার জন্য ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছি। অনুমান করুন গত সপ্তাহে কী ঘটেছে? ইউরোপীয়রা ভারতের সাথে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে।’ তাঁর আরও সংযোজন, ‘স্পষ্ট করে বলতে চাই, রুশ তেল ভারতে যায়, পরিশোধিত পণ্য বেরিয়ে আসে এবং ইউরোপীয়রা সেই পরিশোধিত পণ্য কেনে। তারা নিজেরাই নিজেদের বিরুদ্ধে যুদ্ধে অর্থায়ন করছে। তিনি বলেন, ট্রাম্পের নেতৃত্বে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাব আমরা।

Post Views: 66

Continue Reading

Previous: পাকিস্তান ও চিনের সহায়তায় চট্টগ্রামে অস্ত্র কারখানা‌ গড়ার সিদ্ধান্ত ইউনূস সরকারের
Next: গোপন তথ্য পাকিস্তানের হাতে পৌঁছত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, জয়সলমীর থেকে গ্রেফতার গুপ্তচর

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.