Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • গোপন তথ্য পাকিস্তানের হাতে পৌঁছত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, জয়সলমীর থেকে গ্রেফতার গুপ্তচর

গোপন তথ্য পাকিস্তানের হাতে পৌঁছত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, জয়সলমীর থেকে গ্রেফতার গুপ্তচর

Online Desk জানুয়ারি 27, 2026
crime.jpg

ওঙ্কার ডেস্কঃ পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ। রাজস্থানের জয়সলমীর থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল নিরাপত্তা বাহিনী। সূত্রের খবর, রবিবার গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে নেহদান গ্রামের বাসিন্দা ঝবরারাম মেঘওয়ালকে হেফাজতে নেয় নিরাপত্তা বাহিনী।
স্থানীয় বাসিন্দাদের দাবি, কোনও রকম হইচই ছাড়াই তাঁকে আটক করে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ চার বছর ধরে ওই সীমান্ত এলাকায় একটি ই-মিত্র অনলাইন পরিষেবা কেন্দ্র চালাচ্ছিলেন ধৃত ঝবরারাম। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, সেই সূত্র ধরেই একাধিক সরকারি প্রকল্প ও নথির তথ্য পৌঁছানোর সুযোগ ছিল।
সূত্রের খবর, সিআইডি-র একটি দল ঝবরারামকে জয়পুরে নিয়ে গিয়েছে। সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন আধিকারিকরা। তাঁর মোবাইল ফোন, কম্পিউটার বাজেয়াপ্ত করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, ঠিক কী ধরনের তথ্য আদানপ্রদান করা হয়েছে এবং তার বিনিময়ে কোনও আর্থিক লেনদেন হয়েছে কিনা! পাশাপাশি তদন্তকারী আধিকারিক অফিসারেরা এটাও জানার চেষ্টা করছেন, অভিযুক্ত স্বেচ্ছায় তথ্য দিয়েছিলেন নাকি কোনও রকম চাপ বা ভয় দেখিয়ে তাঁকে দিয়ে কাজ করানো হয়েছিল।
সরকারি আধিকারিকদের মতে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের এক মহিলা হ্যান্ডলারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন ধৃত ব্যক্তি। মূলত সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই কথা বার্তা চলত। অভিযুক্ত সম্ভবত ‘হানি ট্র্যাপে’র শিকার হয়েছিলেন। সেই ফাঁদে পা দিয়েই তিনি কৌশলগত গুরুত্বপূর্ণ তথ্য পাচার করে থাকতে পারেন বলেই মনে করছেন তদন্তকারীরা।

Post Views: 189

Continue Reading

Previous: ‘ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করে ইউরোপ নিজের বিরুদ্ধে যুদ্ধে অর্থ ঢালছে’: ট্রাম্প প্রশাসন
Next: ‘যুক্তরাষ্ট্র ছাড়া নিজেকে রক্ষা করতে পারবে না ইউরোপ’: ন্যাটো প্রধান

সম্পর্কিত গল্প

cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
shanklar.png

এবার সুন্দরবন হবে গ্লোবাল ডেস্টিনেশন; বড় ঘোষণা পর্যটন মন্ত্রকের

Online Desk জুলাই 26, 2026

You may have missed

cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
shanklar.png

এবার সুন্দরবন হবে গ্লোবাল ডেস্টিনেশন; বড় ঘোষণা পর্যটন মন্ত্রকের

Online Desk জুলাই 26, 2026
PM.jpg

‘মন কি বাত’-এ ভারতীয় যুবসমাজ ও ‘নারী শক্তি’-র প্রশংসা মোদীর, তুলে ধরলেন সাম্প্রতিক ক্রীড়া সাফল্যের দৃষ্টান্ত

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.