Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ‘যুক্তরাষ্ট্র ছাড়া নিজেকে রক্ষা করতে পারবে না ইউরোপ’: ন্যাটো প্রধান

‘যুক্তরাষ্ট্র ছাড়া নিজেকে রক্ষা করতে পারবে না ইউরোপ’: ন্যাটো প্রধান

Online Desk জানুয়ারি 27, 2026
20260127_145115.jpg

ওঙ্কার ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া ইউরোপ নিজেকে রক্ষা করতে পারবে না বলে মন্তব্য করলেন ন্যাটো মহাসচিব মার্ক রুট। সোমবার তিনি জোর দিয়ে বলেন, মার্কিন সামরিক সহায়তা ছাড়া ইউরোপ নিজেকে রক্ষা করতে অক্ষম। শুধু তাই নয়, সক্ষম হতে হলে বর্তমান সামরিক ব্যয় দ্বিগুণেরও বেশি বাড়াতে হবে বলে দাবি করেন তিনি।

ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের আইনপ্রণেতাদের উদ্দেশে রুট বলেন, ‘এখানে কেউ যদি মনে করেন… মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া ইউরোপীয় ইউনিয়ন বা সমগ্র ইউরোপ নিজেকে রক্ষা করতে পারবে, তবে স্বপ্ন দেখতে থাকুন। আপনারা পারবেন না।’ তিনি বলেন, ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ‘পরস্পরের প্রয়োজন’। ডেনমার্কের অঞ্চল গ্রিনল্যান্ডকে দখল করার জন্য সম্প্রতি হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই হুমকির পর ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। গ্রিনল্যান্ডকে সমর্থন করে এমন ইউরোপীয় দেশের উপর নতুন শুল্ক আরোপ করার হুঁশিয়ারি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। যদিও পরে নিজের হুমকি থেকে সরে আসেন ট্রাম্প। রুটের সহায়তায় খনিজ সমৃদ্ধ দ্বীপটি নিয়ে একটি চুক্তির খসড়া তৈরি হওয়ার পর অবস্থান বদল করেন ট্রাম্প। ন্যাটোর চুক্তি অনুসারে সদস্য দেশ হুমকির মুখে পড়লে মিত্র দেশগুলি প্রতিরক্ষায় এগিয়ে আসতে বাধ্য।

উল্লেখ্য, ভারতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য চুক্তি নিয়ে অসন্তুষ্ট ট্রাম্প প্রশাসন। এই চুক্তিকে আগেই কটাক্ষ করেছে ওয়াশিংটনের কর্তারা। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, ভারতের সঙ্গে ‘বাণিজ্য চুক্তি’ করে ইউরোপ নিজেই নিজের বিরুদ্ধে ‘যুদ্ধে’ অর্থায়ন করছে। তাঁর আরও দাবি, ইউরোপ মস্কোর সঙ্গে সরাসরি জ্বালানি তেল বাণিজ্য কমালেও ভারতে পরিশোধিত রুশ তেল কেনার মাধ্যমে পরোক্ষভাবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মদত দিচ্ছে তারা।

Post Views: 218

Continue Reading

Previous: গোপন তথ্য পাকিস্তানের হাতে পৌঁছত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, জয়সলমীর থেকে গ্রেফতার গুপ্তচর
Next: অপারেশন সিঁদুর নিয়ে মিথ্যা দাবি পাকিস্তানের, রাষ্ট্রসঙ্ঘে নিন্দা ভারতের

সম্পর্কিত গল্প

cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
shanklar.png

এবার সুন্দরবন হবে গ্লোবাল ডেস্টিনেশন; বড় ঘোষণা পর্যটন মন্ত্রকের

Online Desk জুলাই 26, 2026

You may have missed

cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
shanklar.png

এবার সুন্দরবন হবে গ্লোবাল ডেস্টিনেশন; বড় ঘোষণা পর্যটন মন্ত্রকের

Online Desk জুলাই 26, 2026
PM.jpg

‘মন কি বাত’-এ ভারতীয় যুবসমাজ ও ‘নারী শক্তি’-র প্রশংসা মোদীর, তুলে ধরলেন সাম্প্রতিক ক্রীড়া সাফল্যের দৃষ্টান্ত

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.